আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

‘সেবা সংকল্প অভিযান’-এ মানবিক উদ্যোগ, নিরাশ্রয় নারী-শিশু সেবা ভবনে দুপুরের আহার বিতরণ

Published on: September 27, 2026
---Advertisement---

কোচবিহার, ২৭ সেপ্টেম্বর : ‘সেবা সংকল্প অভিযান’-কে সামনে রেখে মানবিক উদ্যোগ গ্রহণ করল কোচবিহার দক্ষিণ টাউন মণ্ডল। রবিবার নিরাশ্রয় নারী-শিশু সেবা ভবনে থাকা আবাসিকদের জন্য দুপুরের আহারের ব্যবস্থা করা হয়। আবাসিকদের হাতে খাবার তুলে দেওয়ার পাশাপাশি তাঁদের সঙ্গে সময় কাটিয়ে খোঁজখবর নেন উপস্থিত নেতৃত্বরা।

এদিনের কর্মসূচির মাধ্যমে সমাজের অসহায় ও নিরাশ্রয় মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দেওয়া হয়। শুধু রাজনৈতিক কর্মসূচির মধ্যেই সীমাবদ্ধ না থেকে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির সহ-সভাপতি বিরাজ বোস, বিজেপির সহ-সভাপতি দীপা চক্রবর্তী, জেলা সাধারণ সম্পাদিকা মিনতি ইসর, উত্তর শহর মণ্ডলের সভাপতি, দক্ষিণ টাউন মণ্ডলের সভাপতি-সহ দলের অন্যান্য নেতৃত্ব, কর্মী ও সমর্থকরা।

আবাসিকদের সঙ্গে কথা বলার পাশাপাশি তাঁদের দৈনন্দিন জীবনযাপন ও বিভিন্ন সমস্যার বিষয়েও খোঁজ নেন উপস্থিত নেতৃত্বরা। দুপুরের আহার পেয়ে আবাসিকদের মধ্যেও দেখা যায় খুশির আবহ।

উদ্যোক্তাদের বক্তব্য, সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেকের সামাজিক দায়িত্ব। সেই ভাবনা থেকেই ‘সেবা সংকল্প অভিযান’-এর আওতায় বিভিন্ন মানবিক কর্মসূচি গ্রহণ করা হচ্ছে।

আগামী দিনেও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানানো হয়। ‘সেবা সংকল্প অভিযান’-এর মাধ্যমে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক আরও দৃঢ় করার পাশাপাশি সমাজের প্রতি দায়বদ্ধতার বার্তাও তুলে ধরতে চায় আয়োজকরা।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

সুভাষপল্লিতে ফের বাড়ি ভাঙার অভিযান, পুরনিগমের বুলডোজার

“বাচ্চা অসুস্থ হলে দায় সরকারকে নিতে হবে”-জন্ম শংসাপত্র ডিজিটাল করতে রোদে দীর্ঘক্ষণ অপেক্ষা, দিনহাটা পুরসভার পরিষেবা নিয়ে ক্ষোভ মহিলার

স্কুলপড়ুয়াদের নিরাপত্তায় নজর, প্রধান শিক্ষকদের নিয়ে ট্রাফিক পুলিশের বিশেষ বৈঠক

আদালত চত্বরে আইনজীবীকে ডিম ছোড়ার অভিযোগ, অভিযুক্তদের শাস্তির দাবিতে কোচবিহারে বিক্ষোভ

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে কোচবিহারে কংগ্রেসের মিছিল ও জেলাশাসকের দফতরে ডেপুটেশন, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন

কোচবিহার পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডে জনসংযোগ, প্রবীণদের প্রণাম করে আশীর্বাদ নিলেন দীপা চক্রবর্তী

Leave a Comment