আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

সিতাইয়ে ট্রাকের ধা/ক্কায় গৃহবধূর মৃ/ত্যু, সিসিটিভিতে ধরা পড়ল দু/র্ঘটনার মুহূর্ত

Published on: September 9, 2026
---Advertisement---

সিতাই, ৯ সেপ্টেম্বরঃ বাবার বাড়িতে এসে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক গৃহবধূর। বুধবার সিতাই বিডিও অফিস সংলগ্ন এলাকায় ট্রাকের সঙ্গে স্কুটির সংঘর্ষে মৃত্যু হয় রূপালী বর্মনের। তাঁর স্বামীর বাড়ি পেটলা জামাদরবস এলাকায় বলে পরিবার সূত্রে জানা গিয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, বুধবার দাদা বাসুদেব বর্মনের সঙ্গে স্কুটিতে করে বিডিও অফিসের দিক থেকে ব্যাংকের দিকে যাচ্ছিলেন রূপালী। সেই সময়ই দুর্ঘটনাটি ঘটে। পরিবারের দাবি, রাস্তার পাশে কাদা থাকায় স্কুটির নিয়ন্ত্রণে সমস্যা হয়। এরপরই একটি ট্রাকের সঙ্গে স্কুটিটির সংঘর্ষ হয়।

দুর্ঘটনার সময় স্কুটির পিছনে বসে থাকা রূপালী ট্রাকের পিছনের চাকার নিচে চলে যান বলে জানা গিয়েছে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনায় তাঁর দাদা বাসুদেব বর্মনও সামান্য আহত হন।

এদিকে গোটা দুর্ঘটনার দৃশ্য সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে বলে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় সিতাই থানার পুলিশ। পুলিশ দেহটি উদ্ধার করে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। পরে ময়নাতদন্তের জন্য দেহটি মাথাভাঙা হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়।

দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি দুর্ঘটনায় জড়িত ট্রাকটিকে আটক করা হয়েছে। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment