আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

গ্যাস লিক থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড: বড়মরিচা বাজার সংলগ্ন বাড়িতে দাউদাউ আগুন,ক্ষতিগ্রস্ত ঠিকাদার পরিবার

Published on: December 10, 2025
---Advertisement---

শীতলকুচি, ১০ ডিসেম্বরঃ বুধবার সকালে বড়মরিচা বাজার সংলগ্ন এলাকায় আচমকাই দাউদাউ করে আগুন জ্বলে ওঠে একটি বাড়িতে। মুহূর্তে এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। স্থানীয়দের চিৎকারে ঘুম ভেঙে যায় আশপাশের মানুষের। আগুনের লেলিহান শিখা কয়েক মিনিটের মধ্যে রান্নাঘর, আসবাবপত্র হয়ে পুরো ঘরের সিলিং পর্যন্ত ছড়িয়ে পড়ে। ঘটনায় বাড়ির মালিক শাহাজান মিয়ার পরিবার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

জানা গেছে, পেশায় ঠিকাদার শাহাজান মিয়া সম্প্রতি এই নতুন নির্মিত বাড়িতে বসবাস শুরু করেছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, এ দিন সকাল সকাল বাড়ির রান্নাঘর থেকেই আগুনের উৎস। গ্যাস লিক হওয়াতেই বিস্ফোরণসদৃশ শব্দে আগুন ছড়িয়ে পড়ে বলে প্রাথমিক অনুমান। আগুনে মুহূর্তে নষ্ট হয়ে যায় রান্নাঘরের সমস্ত আসবাবপত্র, বৈদ্যুতিক সামগ্রী এবং ঘরের সিলিং।

আগুন দেখতে পেয়ে স্থানীয়রা প্রথমে নিজ উদ্যোগে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। একই সঙ্গে খবর দেওয়া হয় দমকল বিভাগে। ঘটনা জানাজানি হতেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শীতলকুচি দমকল ও শীতলকুচি থানার পুলিশ। দমকল কর্মীদের দীর্ঘ চেষ্টায় প্রায় এক ঘণ্টা পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে বাড়ির বেশ বড় অংশই ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে।

শাহাজান মিয়ার পরিবার জানায়, ঘটনাটি এত দ্রুত ঘটে যে তাঁরা কিছুই বুঝে ওঠার আগেই আগুন বাড়ি গ্রাস করতে শুরু করে। সৌভাগ্যবশত, পরিবারের কেউ গুরুতর আহত হননি। তবে ব্যাপক সম্পত্তি ক্ষতি হওয়ায় হতবিহ্বল পরিবারটি।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সকালে বাজারের প্রস্তুতি চলছিল, ঠিক সেই সময়ই আচমকা আগুনের লেলিহান শিখা চোখে পড়ে। দ্রুত সবাই একত্রিত হয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। অনেকে আশঙ্কা প্রকাশ করে জানান, গ্যাস লিক হলে এরকম বড় দুর্ঘটনা ঘটতে পারে, তাই নিয়মিত সেফটি চেক জরুরি।

দমকলের প্রাথমিক তদন্ত অনুযায়ী, রান্নাঘরে গ্যাস লিকই এই অগ্নিকাণ্ডের প্রধান কারণ। তবে তারা আরও বিস্তারিত অনুসন্ধান চালাচ্ছে। পরিবারের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্দিষ্ট নয়, তবে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলেই অনুমান।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment