আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ময়নাগুড়ি বাজারে ভয়াবহ অ*গ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ১০টিরও বেশি দোকান

Published on: January 2, 2026
---Advertisement---

ময়নাগুড়ি, ২ জানুয়ারি : ভয়াবহ কান্ডের ঘটনা ঘটল জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি এলাকায়।ক্ষতিগ্রস্ত হল অস্থিরও বেশি দোকান। বিপুল অঙ্কের আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।জানা গিয়েছে,শুক্রবার সাত সকালে ময়নাগুড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ওই ঘটনা ঘটে।অগ্নিকাণ্ডে অন্তত দশটিরও বেশি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে খবর।

স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত।জানা যায়, প্রথমে একটি মিষ্টির দোকানে আগুন লাগে। ওই দোকানে মজুত থাকা একাধিক গ্যাস সিলিন্ডার একের পর এক বিস্ফোরিত হলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী দোকানগুলোতে।মুহূর্তের মধ্যেই বাজার এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি দমকল বাহিনী।

দীর্ঘ চেষ্টার পর দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীদের মধ্যে গভীর উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।ব্যবসায়ীরা জানান, রাতের বেলা ওই ঘটনা হলে আরো বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল।

সকালে দ্রুত নজরে আসায় আরো ভয়ংকর ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে বাজার।তবে এমন ঘটনা যাতে ভবিষ্যতে না হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার।বাজারে অগ্নি নিরাপত্তা ঢেলে সাজানোরও সওয়াল করেছেন তারা।এদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ঘুরে দাঁড়াতে কিভাবে সাহায্য করা যেতে পারে তা নিয়েও আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে।

ব্যবসায়ী মহলের একাংশের মতে ক্ষতিগ্রস্তরা চাইলে যাতে দ্রুত ব্যাংক ঋণের ব্যবস্থা করে দেওয়া যায় সেই বিষয়টি সকলেই দেখা দরকার।ওই ব্যাপারে প্রশাসন থেকে জনপ্রতিনিধি  সব মহলের কাছে উদ্যোগের আজিও জানান কয়েকজন।নতুন বছরের শুরুতেই এমন ঘটনায় চিন্তা বেড়েছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment