আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

শিলিগুড়ির যানজট কমাতে উচ্চপর্যায়ের বৈঠক, নজরদারি বাড়ানোর পরিকল্পনা

Published on: May 27, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ২৭ মেঃ শিলিগুড়ি শহরের ক্রমবর্ধমান যানজট ও সাধারণ মানুষের ভোগান্তি কমাতে বুধবার পুলিশ কমিশনারেটে অনুষ্ঠিত হল গুরুত্বপূর্ণ বৈঠক। বিকেল ৩টায় আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনারেটের একাধিক উচ্চপদস্থ আধিকারিক। শহরের ট্রাফিক পরিস্থিতি ও সম্ভাব্য সমাধান নিয়েই মূলত আলোচনা হয়।

এদিনের বৈঠকে ব্যতিক্রমী ছবি দেখা যায়। সাধারণত প্রশাসনিক বৈঠকে পুলিশ আধিকারিকদের নেতা-মন্ত্রীদের কাছে যেতে দেখা গেলেও, এবার সরাসরি পুলিশ কমিশনারেটে পৌঁছে যান স্থানীয় বিধায়ক। মানুষের সমস্যা ও শহরের যানজট পরিস্থিতি নিয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন তিনি।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক জানান, আগামী তিন মাসের মধ্যে ট্রাফিক সমস্যা নিয়ন্ত্রণে একাধিক উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে। শহরের গুরুত্বপূর্ণ মোড় ও ব্যস্ত এলাকায় নজরদারি বাড়ানো, যান চলাচল আরও সুশৃঙ্খল করা এবং সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে নতুন কিছু পদক্ষেপ গ্রহণের বিষয়েও আলোচনা হয়েছে।

পুলিশ কমিশনারেট সূত্রে জানা গিয়েছে, যানজটপ্রবণ এলাকাগুলি চিহ্নিত করে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজন অনুযায়ী ট্রাফিক মোতায়েন বৃদ্ধি এবং আধুনিক নজরদারি ব্যবস্থার উপরও জোর দেওয়া হচ্ছে।

শহরের দীর্ঘদিনের ট্রাফিক সমস্যার সমাধানে এই বৈঠককে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment