আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় দ্রুত শুনানিতে অনীহা হাই কোর্ট, ‘একদিনে আকাশ ভেঙে পড়বে না’

Published on: July 7, 2026
---Advertisement---

কলকাতা, ৭ জুলাইঃ তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ সংক্রান্ত মামলায় দ্রুত শুনানির আবেদন খারিজ করল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দেন, ‘‘একদিন দেরি হলে আকাশ ভেঙে পড়বে না।’’ আদালত জানিয়েছে, মামলার পরবর্তী শুনানি বৃহস্পতিবারই হবে।

এ দিন আদালতে উপস্থিত ছিলেন তৃণমূলের আইনজীবী তথা প্রবীণ আইনজীবী অভিষেক মনু সিংভি। তাঁর উপস্থিতির কথা উল্লেখ করে কালীঘাট তৃণমূলের পক্ষে আইনজীবী কিশোর দত্ত আবেদন জানান, বিষয়টির শুনানি মঙ্গলবারই নেওয়া হোক। তবে সেই আর্জিতে সাড়া দেয়নি আদালত।

বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, নির্ধারিত দিনেই মামলার শুনানি হবে। কিশোর দত্তের আবেদনের জবাবে বিচারপতির মন্তব্য, ‘‘একদিন দেরি হলে আকাশ ভেঙে পড়বে না।’’

তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ার পর সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ হয়েছে কালীঘাট তৃণমূল। গত শুনানিতে অভিষেক মনু সিংভি যুক্তি দিয়েছিলেন, একটি স্বীকৃত রাজনৈতিক দলের আর্থিক লেনদেন এভাবে বন্ধ করে দেওয়া হলে দলের স্বাভাবিক কার্যকলাপ ব্যাহত হতে পারে। তাঁর প্রশ্ন ছিল, ‘‘পুলিশ কি একটি চলতি রাজনৈতিক দলকে এভাবে তার লাইফলাইন বন্ধ করে কার্যত পঙ্গু করে দিতে পারে?’’

অন্যদিকে, আগের শুনানিতে অভিযোগ দায়ের ও অ্যাকাউন্ট ফ্রিজ করার সময়কাল নিয়েও প্রশ্ন তোলে আদালত। বিচারপতি জানতে চান, ২৮ জুন সন্ধ্যায় অভিযোগ দায়ের হওয়ার পরের দিনই কীসের ভিত্তিতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হল, যখন ওই অ্যাকাউন্ট নিয়ে আগে নির্দিষ্ট কোনও অপরাধের অভিযোগ ছিল না।

এই মামলায় শরৎ বোস রোডের সংশ্লিষ্ট বেসরকারি ব্যাঙ্ককে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি তদন্তের অগ্রগতির রিপোর্টও আদালতে পেশ করার কথা। সেই সব বিষয় নিয়েই বৃহস্পতিবার বিস্তারিত শুনানি হবে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment