আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

মমতার মিছিলে শর্তসাপেক্ষে অনুমতি হাই কোর্টের, সর্বোচ্চ ১,০০০ জনের ছাড়পত্র

Published on: July 7, 2026
---Advertisement---

কলকাতা, ৭ জুলাইঃ  বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা মিছিলে শর্তসাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার আদালত জানিয়েছে, নির্দিষ্ট রুটেই মিছিল করতে হবে, কর্মসূচি দু’ঘণ্টার মধ্যে শেষ করতে হবে এবং অংশগ্রহণকারীর সংখ্যা ১,০০০-এর বেশি হতে পারবে না। পাশাপাশি সাধারণ মানুষের যাতায়াতে যাতে বিঘ্ন না ঘটে, সে বিষয়েও নির্দেশ দিয়েছে আদালত।

আদালতের নির্দেশ অনুযায়ী, বুধবার বিকেল আড়াইটে থেকে সাড়ে চারটের মধ্যে মিছিল শেষ করতে হবে। বালিগঞ্জ ফাঁড়ি থেকে শুরু হয়ে হাজরা মোড়ে গিয়ে শেষ হবে কর্মসূচি। মিছিল চলাকালীন অন্তত একটি রাস্তার লেন যান চলাচলের জন্য খোলা রাখতে হবে বলেও জানিয়েছে আদালত।

বারুইপুরের ঘটনাকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত। ঘটনার পর পুলিশ মূল অভিযুক্ত-সহ তিন জনকে গ্রেফতার করেছে। তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছে। মৃতার পরিবারের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও।

এই আবহেই সোমবার কালীঘাটে মোমবাতি মিছিল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরের দিন বৃহত্তর প্রতিবাদ মিছিলের অনুমতি চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হন তিনি। সেই আবেদনের শুনানির পরই আদালত শর্তসাপেক্ষে অনুমতি দেয়।

শুনানিতে আইনশৃঙ্খলা ও সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টি গুরুত্ব দিয়ে আদালত স্পষ্ট জানায়, কর্মসূচির সময় ও রুট মেনে চলতে হবে এবং কোনওভাবেই জনজীবন ব্যাহত করা যাবে না।

বারুইপুর-কাণ্ডকে কেন্দ্র করে রাজ্যের শাসক ও বিরোধী শিবিরের রাজনৈতিক তরজা অব্যাহত রয়েছে। সেই আবহেই আদালতের শর্ত মেনে বুধবারের মিছিল আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment