আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

দিনহাটায় মমতার সভা ঘিরে জোর প্রস্তুতি, সংহতি ময়দানে হেলিকপ্টার ট্রায়াল

Published on: April 15, 2026
---Advertisement---


দিনহাটা, ১৬ এপ্রিলঃ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দিনহাটায় তৃণমূল কংগ্রেসের জোড়া জনসভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে। সিতাই বিধানসভা কেন্দ্রের প্রার্থী সঙ্গীতা রায় এবং দিনহাটা বিধানসভা কেন্দ্রের প্রার্থী উদয়ন গুহর সমর্থনে নির্বাচনী সভা করতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার সকালে দিনহাটা শহরের সংহতি ময়দানে সেই সভাকে কেন্দ্র করে হেলিকপ্টারের ট্রায়াল রান সম্পন্ন হয়। বাগডোগরা বিমানবন্দর থেকে মুখ্যমন্ত্রীর বিশেষ চপার উড়ে এসে সংহতি ময়দানে তৈরি হওয়া অস্থায়ী হেলিপ্যাডে অবতরণ করে। কিছুক্ষণ পর পুনরায় সেই চপার ফিরে যায়।
এদিকে সভা উপলক্ষে সংহতি ময়দানে মঞ্চ তৈরির কাজ জোরকদমে চলছে। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ও প্রশাসনের শীর্ষ আধিকারিকরা এদিন ময়দান পরিদর্শন করে যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখেন। নিরাপত্তার ক্ষেত্রে যাতে কোনওরকম ত্রুটি না থাকে, সে বিষয়েও বিশেষ নজর দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর দেড়টা থেকে দিনহাটায় জনসভা শুরু হবে।এই সভায় দুই বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীদের সমর্থনে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী। এরপর শুক্রবার কোচবিহার শহরেও একটি জনসভা করার কথা রয়েছে তাঁর।
সব মিলিয়ে, মুখ্যমন্ত্রীর আগমন ঘিরে দিনহাটা শহরজুড়ে সাজ সাজ রব পড়েছে। তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে ইতিমধ্যেই ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment