আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ভোর থেকেই প্রচণ্ড কুয়াশার প্রভাব চলল জলপাইগুড়িতে, চায়ের দোকানে ভিড়

Published on: December 30, 2025
---Advertisement---

জলপাইগুড়ি, ৩০ ডিসেম্বর : ভোর থেকেই প্রচণ্ড কুয়াশার প্রভাব চলল জলপাইগুড়িতে। এদিন সকাল ৮ টা নাগাদও কুয়াশাচ্ছন্ন ছিল জলপাইগুড়ি‌র বেশিরভাগ এলাকা।ছিল শীতের দাপটও।বেলা বাড়লেও রাস্তায় লোকজন খুব একটা দেখা যায়‌নি।তবে এই শীতকে দারুনভাবে উপভোগ করছেন জলপাইগুড়িবাসী।

বেলা একটু বাড়লে অবশ্য  ভিড় বাড়তে দেখা যায় চায়ের দোকানগুলো‌তে। জলপাইগুড়ি শহরের পাশাপাশি সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে ঢাকা রয়েছে ময়নাগুড়ি, ধূপগুড়ি সহ ডুয়ার্সের পার্শ্ববর্তী এলাকাগুলো।জেলা‌র প্রায় সর্বত্রই তাপমাত্রা এখন নিম্নমুখী রয়েছে।

গত কয়েকদিন ধরেই সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে বলে ১১-১২ ডিগ্রি সেলসিয়াসে‌র আশেপাশে। আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা অনুযায়ী উত্তর‌বঙ্গের বিভিন্ন জেলা‌য় তাপমাত্রা ধীরে ধীরে আরও নামবে।অতিরিক্ত কুয়াশার জন্য মোটরবাইক ও গাড়ি চালকদের জাতীয় সড়কে ফগলাইট জ্বালিয়ে গাড়ি‌ চালাতে দেখা যাচ্ছে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment