আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

নাবালকদের রক্তদান, প্লাজমা কাণ্ডের পর আরও কড়া স্বাস্থ্য দফতর, দুর্গাপুরের ব্লাড ব্যাঙ্ক ঘিরে নতুন অভিযোগে তৎপর রাজ্য

Published on: August 6, 2026
---Advertisement---

কলকাতা, ৬ আগস্টঃ  অনুমতি ছাড়া ভিনরাজ্যে প্লাজমা বিক্রির অভিযোগে বিতর্ক এখনও থামেনি। তার মধ্যেই আরও উদ্বেগ বাড়াল দুর্গাপুরের একটি বেসরকারি ব্লাড ব্যাঙ্ককে ঘিরে নাবালকদের রক্ত সংগ্রহের অভিযোগ। ঘটনাকে অত্যন্ত গুরুতর বলে উল্লেখ করে কড়া অবস্থান নিল রাজ্য স্বাস্থ্য দফতর। শুধু সংশ্লিষ্ট ব্লাড ব্যাঙ্ক নয়, রক্তদানকারী নাবালকদের অভিভাবকদের ভূমিকাও খতিয়ে দেখা হবে বলে স্পষ্ট জানালেন স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায়।

বুধবার এই প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১৫ বছরের কিশোরদের রক্তদানের প্রমাণ মিলেছে। তাঁর কথায়, ‘‘এবার তাদের বাড়ির লোককেও আটক করা হবে।’’ মন্ত্রীর মতে, সামান্য উপহারের লোভে নাবালকের জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দেওয়া কোনওভাবেই মেনে নেওয়া যায় না। তিনি আরও বলেন, ‘‘একটা কোথাও তো লক্ষ্মণরেখা টানতে হবে।’’

আইন অনুযায়ী, ১৮ বছরের কম বয়সিদের রক্তদান সম্পূর্ণ নিষিদ্ধ। সেই নিয়ম অমান্য করে কীভাবে নাবালকদের কাছ থেকে রক্ত সংগ্রহ করা হল, তা নিয়ে তদন্ত শুরু করেছে স্বাস্থ্য দফতর। অভিযোগের সত্যতা যাচাইয়ের পাশাপাশি সংশ্লিষ্ট ব্লাড ব্যাঙ্কের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে রাজ্যের একাধিক বেসরকারি ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অনুমতি ছাড়া ভিনরাজ্যে কোটি কোটি টাকার প্লাজমা বিক্রির অভিযোগ ওঠে। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, রাজ্যে মোট ৭৩টি বেসরকারি ব্লাড ব্যাঙ্কের মধ্যে ১১টির বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়া গিয়েছে। তদন্ত চলাকালীন ওই ব্লাড ব্যাঙ্কগুলিকে আপাতত রক্তদান শিবির আয়োজন না করার নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি পদ্মপুকুরের হেলথ পয়েন্ট ব্লাড ব্যাঙ্কের দুই কর্তার বিরুদ্ধে রক্ত পাচারের অভিযোগ ওঠে। তাঁরা আগাম জামিন নিয়ে দেশ ছেড়েছেন বলেই প্রাথমিকভাবে মনে করছে প্রশাসন। স্বাস্থ্যমন্ত্রী জানান, তাঁদের বিদেশে থাকার খবর মিলেছে এবং কীভাবে দেশে ফিরিয়ে আনা যায়, তা নিয়ে আইনি ও প্রশাসনিক স্তরে আলোচনা চলছে।

শুধু ব্লাড ব্যাঙ্ক নয়, নিয়মভঙ্গের অভিযোগে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলির উপরও নজরদারি বাড়িয়েছে স্বাস্থ্য দফতর। ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে ২৪টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। সূত্রের খবর, এই গোটা পরিস্থিতি নিয়ে খুব শীঘ্রই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে বসবে স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য পরিষেবায় অনিয়ম রুখতে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত মিলছে প্রশাসনিক মহলে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment