আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

‘এই ঐক্যকে সমাজের কাজে লাগান’ধনুষের বার্তাতেই রাজনৈতিক জল্পনা, রক্তদান শিবিরে অভিনেতার মন্তব্য ঘিরে জোর চর্চা, তবে মুখ খোলেননি নিজে

Published on: July 27, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ২৭ জুলাইঃ রুপোলি পর্দা থেকে রাজনীতির ময়দানে দক্ষিণী তারকাদের পা রাখার নজির নতুন নয়। সেই তালিকায় কি এবার যুক্ত হতে চলেছে আরও এক নাম? অভিনেতা-পরিচালক ধনুষের সাম্প্রতিক মন্তব্য ঘিরে তেমনই জল্পনা তুঙ্গে। রবিবার এক রক্তদান শিবিরে তাঁর বক্তব্য সামনে আসতেই সমাজমাধ্যমে শুরু হয়েছে জোর চর্চা। অনুরাগীদের একাংশের প্রশ্ন, তবে কি রাজনৈতিক ইনিংস শুরুর প্রস্তুতি নিচ্ছেন ধনুষ?

রবিবারের অনুষ্ঠানে ধনুষ বলেন, “অনেক মানুষ এক জায়গায় একত্র হয়েছেন। এই ঐক্যের বিরাট শক্তি রয়েছে। আমরা চাই, সেই শক্তিকে সমাজের কাজে ব্যবহার করতে। শুধু দেখা করা বা অনুষ্ঠানে অংশ নেওয়াই নয়, নিজেদের এলাকার মানুষের প্রয়োজন বোঝার চেষ্টা করুন। যার যতটুকু সামর্থ্য, সেই অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দিন। তোমাদের কাজ দেখে আমি গর্বিত হতে চাই। আমার বিশ্বাস, তোমরা সেটা পারবে।”

অভিনেতার এই বক্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই নানা ব্যাখ্যা শুরু হয়েছে। অনেকের মতে, সামাজিক কাজের আহ্বানের আড়ালে রাজনৈতিক বার্তাই দিতে চেয়েছেন ধনুষ। দক্ষিণের রাজনীতিতে সিনেমা জগতের জনপ্রিয় মুখদের প্রভাবের কথা উল্লেখ করে কেউ কেউ বলছেন, থলপতি বিজয়ের রাজনৈতিক পদক্ষেপের পর ধনুষও হয়তো সেই পথেই হাঁটার কথা ভাবছেন।

অন্যদিকে, অনুরাগীদের একাংশ আবার অভিনেতার সম্ভাব্য রাজনৈতিক অভিষেককে স্বাগত জানিয়েছেন। তাঁদের বক্তব্য, জনজীবনের সঙ্গে যুক্ত, শিক্ষিত ও জনপ্রিয় ব্যক্তিত্বরা রাজনীতিতে এলে গণতন্ত্রের পক্ষে তা ইতিবাচক হতে পারে। আবার সমালোচকদের একাংশের কটাক্ষ, দক্ষিণী চলচ্চিত্র জগত থেকে রাজনীতিতে আসার প্রবণতা যেন ক্রমেই বাড়ছে।

তবে এই সমস্ত জল্পনার মধ্যেও ধনুষ নিজে এখনও পর্যন্ত রাজনীতিতে যোগ দেওয়া বা নতুন দল গঠনের সম্ভাবনা নিয়ে কোনও মন্তব্য করেননি। ফলে তাঁর বক্তব্য নিছক সামাজিক দায়বদ্ধতার বার্তা, নাকি রাজনৈতিক ভবিষ্যতের ইঙ্গিত সেই উত্তর আপাতত সময়ের হাতেই।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

রাতের অন্ধকারে সিঁদ কেটে পরপর দুই বাড়িতে চুরি! মাথাভাঙায় চাঞ্চল্য, আতঙ্কে বাসিন্দারা

আধুনিক কোচবিহারের রূপকার মহারাজা নৃপেন্দ্র নারায়ণের ১৬৪তম জন্মবার্ষিকী পালিত

সীমান্তে ইয়াবা পাচারের ছক বানচাল! দিনহাটায় বিএসএফ-পুলিশের যৌথ অভিযানে উদ্ধার প্রায় ১,০০০ ট্যাবলেট, গ্রেফতার ১

মিছিলের কয়েক ঘণ্টা পরেই সিপিআইএমের পার্টি অফিসে ভাঙচুর! জোড়পাটকীতে বিজেপির বিরুদ্ধে অভিযোগ, অস্বীকার গেরুয়া শিবিরের

বাম আইনজীবীর গাড়িতে হামলা, বিজেপিকে নিশানা মমতার! ‘রাজ্যে জঙ্গলরাজ চলছে’, কড়া বার্তা প্রাক্তন মুখ্যমন্ত্রীর

জাল ডিসিআর-কাণ্ডে এবার প্রাক্তন বিএলআরও গ্রেফতার! টুলু মণ্ডল মামলায় বাড়ছে সরকারি যোগের জল্পনা

Leave a Comment