আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, কোচবিহার প্রেস ক্লাবের সদস্যদের হাতে জাতীয় পতাকা

Published on: August 10, 2026
---Advertisement---

কোচবিহার, ১০ আগস্টঃ ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিকে সামনে রেখে কোচবিহার প্রেস ক্লাবের সদস্যদের হাতে জাতীয় পতাকা তুলে দিলেন বিজেপির সহ-সভাপতি বিরাজ বসু। স্বাধীনতা দিবসের প্রাক্কালে এই কর্মসূচিকে ঘিরে দেশাত্মবোধের বার্তা তুলে ধরা হয়।

কোচবিহার প্রেস ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে সাংবাদিকদের হাতে জাতীয় পতাকা তুলে দেওয়া হয়। বিরাজ বসুর তরফে প্রত্যেকের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের আবেদন জানানো হয়। স্বাধীনতা দিবসের আবহে সাধারণ মানুষের মধ্যে জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা ও দেশাত্মবোধ আরও জোরদার করতেই এই উদ্যোগ বলে জানান তিনি।

প্রেস ক্লাবের সদস্যদের হাতে জাতীয় পতাকা তুলে দেওয়ার পাশাপাশি ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির উদ্দেশ্য নিয়েও আলোচনা হয়। স্বাধীনতার ইতিহাস, দেশের প্রতি দায়িত্ব এবং জাতীয় ঐক্যের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার উপর জোর দেওয়া হয়। এ দিনের কর্মসূচিতে সাংবাদিক মহলেও তৈরি হয় উৎসবের আবহ।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment