জলপাইগুড়ি, ১১ মার্চঃ রান্নার গ্যাস সিলিন্ডারের সংকটে ভুগছেন জলপাইগুড়ির বহু মানুষ। জলপাইগুড়ির ইন্দিরা গান্ধী কলোনির গ্যাস গোডাউনে গিয়ে বহু গ্রাহককে খালি হাতেই ফিরে যেতে হচ্ছে। জানা যায়, বিগত কয়েকদিন ধরেই এলাকায় গ্যাসের আকাল দেখা দিয়েছে। গ্যাস না পেয়ে চরম সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ।
গ্রাহক থেকে শুরু করে গ্যাস গোডাউনের কর্মীদের দাবি বর্তমান যুদ্ধ পরিস্থিতির কারণেই হয়তো গ্যাস সরবরাহ ঠিকমতো হচ্ছে না। ফলে নিয়মিত সরবরাহ ব্যাহত হওয়ায় ভোগান্তিতে পড়ছেন গ্রাহকেরা। এই পরিস্থিতিতে দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন গ্যাস গ্রাহকরা।





