আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

জুন থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকরাই পাবেন মাসে ৩ হাজার টাকা, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

Published on: May 18, 2026
---Advertisement---

কলকাতা, ১৮ মে : বিধানসভা নির্বাচনের আগে দেওয়া অন্যতম বড় প্রতিশ্রুতি ছিল ‘অন্নপূর্ণা ভাণ্ডার’। বিজেপি সরকার গঠনের পর থেকেই এই প্রকল্প নিয়ে জোর চর্চা চলছিল। অবশেষে সোমবার রাজ্যের দ্বিতীয় মন্ত্রিসভা বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হল, আগামী ১ জুন থেকেই চালু হতে চলেছে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য মহিলাদের মাসে ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

সাংবাদিক বৈঠকে মন্ত্রী জানান, এতদিন যারা ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের আওতায় টাকা পেতেন, তাঁরাই প্রথম পর্যায়ে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’-এর সুবিধা পাবেন। অর্থাৎ, পূর্ববর্তী প্রকল্পের সুবিধাভোগী মহিলাদের নতুন করে আবেদন করতে হবে না। তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই সরাসরি ৩ হাজার টাকা পাঠানো হবে।

মন্ত্রী আরও জানান, যাঁরা নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ-র মাধ্যমে নাগরিকত্ব পেয়েছেন, তাঁরাও এই প্রকল্পের আওতায় আসবেন। পাশাপাশি যাঁদের নাম বাদ গিয়েছিল এবং পরে ট্রাইবুন্যালে আবেদন করেছেন, তাঁরাও সুবিধা পাবেন বলে স্পষ্ট করা হয়েছে।

সরকারি সূত্রে জানা গিয়েছে, নতুন আবেদনকারীদের জন্য খুব শীঘ্রই একটি অনলাইন পোর্টাল চালু করা হবে। সেই পোর্টালের মাধ্যমে আবেদন জমা দিতে হবে। আবেদনকারীদের নথি যাচাইয়ের পর সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে।

প্রসঙ্গত, বিজেপি সরকার গঠনের পর সোমবারই ছিল দ্বিতীয় মন্ত্রিসভা বৈঠক। বৈঠকে সপ্তম পে কমিশন, ধর্মীয় ভাতা, প্রশাসনিক সংস্কার-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। সেই বৈঠকের পরই ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়।

রাজনৈতিক মহলের মতে, মহিলাদের আর্থিক সহায়তা প্রদানকে কেন্দ্র করে এই প্রকল্প আগামী দিনে রাজ্যের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। বিজেপির দাবি, এটি শুধুমাত্র ভাতা প্রকল্প নয়, মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

অন্যদিকে বিরোধীদের একাংশের দাবি, নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের চাপেই সরকার দ্রুত এই প্রকল্প চালু করার পথে হাঁটছে। তবে সাধারণ মানুষের একাংশের মধ্যে ইতিমধ্যেই এই ঘোষণাকে ঘিরে আগ্রহ তৈরি হয়েছে।
এখন নজর, কবে আনুষ্ঠানিকভাবে পোর্টাল চালু হয় এবং কত দ্রুত প্রকল্পের সুবিধা মানুষের হাতে পৌঁছায়।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment