আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

 ‘হিটম্যান’ থেকে ‘ডক্টর’ রোহিত, দশম সমাবর্তনে বিশেষ সম্মানে ভূষিত হতে চলেছেন বিশ্বজয়ী অধিনায়ক

Published on: January 24, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ২৪ জানুয়ারিঃ ভারতীয় ক্রিকেটে তাঁর অবদান প্রশ্নাতীত। নীল জার্সি গায়ে দেশকে এনে দিয়েছেন একের পর এক সাফল্য। দু’টি বিশ্বকাপ, একটি চ্যাম্পিয়ন্স ট্রফি সব মিলিয়ে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখে ফেলেছেন রোহিত শর্মা। এবার ক্রিকেট মাঠের বাইরেও এল এক বিশেষ স্বীকৃতি। ভারতীয় ক্রিকেটে অতুলনীয় অবদান এবং দৃষ্টান্তমূলক নেতৃত্বের জন্য প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মাকে সাম্মানিক ডক্টরেট (ডি.লিট) প্রদান করতে চলেছে পুণের অজিঙ্কা ডিওয়াই পাটিল ইউনিভার্সিটি।

বিশ্ববিদ্যালয়ের দশম সমাবর্তন অনুষ্ঠানে ‘হিটম্যান’-এর হাতে এই বিশেষ সম্মান তুলে দেওয়া হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, খেলাধুলার ক্ষেত্রে তাঁর অসামান্য অবদান এবং বিশ্বমঞ্চে ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দেওয়ার দক্ষতার জন্যই এই সম্মান। এক বিবৃতিতে বলা হয়েছে, “অনুরাগীদের কাছে তিনি হিটম্যান নামে পরিচিত। তবে এই সমাবর্তন রোহিত শর্মার জীবনে এক ভিন্ন মাইলফলক হয়ে থাকবে। ক্রীড়াক্ষেত্রে তাঁর অনবদ্য অবদান ও অনুপ্রেরণামূলক নেতৃত্বের স্বীকৃতি হিসেবেই এই ডি.লিট।”

জানা গিয়েছে, সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থেকেই এই সম্মান গ্রহণ করবেন রোহিত শর্মা। তাঁর পাশাপাশি সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকেও এই দিন সম্মানিত করা হবে। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ও চ্যান্সেলর ড. অজিঙ্কা ডিওয়াই পাটিল।

উল্লেখ্য, সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়ক হিসেবে রোহিত শর্মার সাফল্য ঈর্ষণীয়। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ অল্পের জন্য হাতছাড়া হলেও, ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে চ্যাম্পিয়ন করেছেন তিনি। শুধু অধিনায়ক হিসেবেই নয়, ব্যাটার হিসেবেও টি-টোয়েন্টি ক্রিকেটে তিনি সর্বকালের অন্যতম সেরা। তাঁর নামের পাশে রয়েছে রেকর্ড ৬টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক শতরান যা আর কোনও ব্যাটারের নেই।

গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক রোহিত এবার মাঠে নয়, দর্শক হিসেবে বিশ্বকাপ উপভোগ করবেন। সম্প্রতি এক টেলিভিশন অনুষ্ঠানে তিনি বলেন, “বাড়িতে বসে টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখা অদ্ভুত এক অভিজ্ঞতা হবে। প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে শুরু করে সব ক’টিতেই খেলেছি। এবার বাইরে বসে খেলা দেখব এটা একেবারেই অন্য অনুভূতি।”

সেই ‘অন্য রকম অনুভূতি’র মাঝেই রোহিত শর্মার কেরিয়ারে যোগ হতে চলেছে নতুন পরিচয় ‘ডক্টর’ রোহিত শর্মা। ক্রিকেটের মুকুটে নিঃসন্দেহে এটি আরও এক গর্বের পালক।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment