আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

চায়ের আড্ডা থেকে রক্তাক্ত বাজার, রড-লাঠির হামলায় বিজেপি কর্মীর মৃত্যু! মেদিনীপুরে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ

Published on: September 26, 2026
---Advertisement---

মেদিনীপুর, ২৬ সেপ্টেম্বরঃ  সকাল তখন সবে গড়িয়েছে। কদমতলা বাজারে চায়ের আড্ডায় বসেছিলেন কয়েক জন। আচমকাই সেখানে হাজির এক দল যুবক। হাতে রড, লাঠি, ইট। শুরু হল এলোপাথাড়ি মারধর। কিছু বুঝে ওঠার আগেই রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন সামশের বিশ্বাস (৩২)। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হল না। শনিবার সকালে মেদিনীপুর সদরের হাতিহল্কা এলাকার এই ঘটনায় বিজেপি কর্মী সামশেরের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রকাশ্যে এসেছে হামলার সিসিটিভি ফুটেজও।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে কদমতলা বাজারে মামা জাফর বিশ্বাস-সহ আরও ২-৩ জনের সঙ্গে চা খাচ্ছিলেন সামশের। অভিযোগ, সেই সময় কয়েক জন দুষ্কৃতী তাঁদের উপর হামলা চালায়। রড, লাঠি এবং ইট দিয়ে মারধর করা হয়। হামলায় সামশের-সহ আরও এক বিজেপি কর্মী গুরুতর জখম হন। দু’জনকেই মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা সামশেরকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার নেপথ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠেছে। স্থানীয় বিজেপি সূত্রে জানা গিয়েছে, শুক্রবারই মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি বদল হয়েছে। সমিত মণ্ডলের জায়গায় নতুন সভাপতি হয়েছেন সৌমেন তিওয়ারি। জাফর ও সামশের সমিতের অনুগামী হিসেবে পরিচিত ছিলেন বলে দাবি। অভিযোগ, এ দিন তাঁদের উপর বিজেপির অন্য গোষ্ঠীর লোকজন হামলা চালান। যদিও গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ সরাসরি অস্বীকার করেছে বিজেপি।

মেদিনীপুর সাংগঠনিক জেলার সহ-সভাপতি অজয় জানা বলেন, ‘‘দোষীদের নাম থানায় পাঠিয়েছি। তদন্ত হোক। বিজেপির লোক এটা করতে পারে না। বিজেপি বিজেপিকে কাটতে পারে না। দুষ্কৃতীদের কোনও দল থাকে না। দোষীদের শাস্তি চাই।’’

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা রয়েছে। ঠিক কী কারণে হামলা, কারা এই ঘটনায় জড়িত এবং রাজনৈতিক কোনও বিরোধ এর পিছনে ছিল কি না তা খতিয়ে দেখছে পুলিশ। বিজেপি নেতৃত্বও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

‘আজাদি’ স্লোগানে সায় মমতার, জ্ঞানেশ ইস্যুতে সিপিএমের হাত ধরার বার্তা! শ্রীরামপুরে বদলের ইঙ্গিত

ভোটের হারের পর প্রথম জেলা সভা, শ্রীরামপুরে মমতার ‘অলআউট’ আক্রমণ-হকার থেকে অন্নপূর্ণা, নিশানায় বিজেপি

‘ভ্যানিশ কুমার মাস্ট গো’, শ্রীরামপুরে মমতার হুঙ্কার, এস আই আর-এ নাম বাদ নিয়ে ফের নিশানায় জ্ঞানেশ

এস আই আর-বিতর্কের মধ্যেই জ্ঞানেশ-সন্ধু-জোশীর বৈঠক, ‘একসঙ্গে’ বার্তা নির্বাচন সদনে! শুনানি নিয়ে বড় সিদ্ধান্ত কমিশনের

‘হানিমুন নয়, গুন্ডাদের পিরিয়ড’, শ্রীরামপুরের মঞ্চে মমতার তোপ, নিশানায় পুলিশ-বিজেপি থেকে এস আই আর

উত্তরপাড়া এড়িয়ে ডানকুনি হয়ে শ্রীরামপুরে মমতা, কুণালের গাড়িতে হামলার পর এলাকায় কেন্দ্রীয় বাহিনী

Leave a Comment