আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

গাড়িতে তল্লাশি চালাতেই বেরোল ৩৩ বোতল কোডিনযুক্ত কাশির সিরাপ! শীতলকুচিতে গ্রেপ্তার এক

Published on: November 12, 2026
---Advertisement---

শীতলকুচি, ১২ নভেম্বরঃ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ফের বড়সড় সাফল্য পেল শীতলকুচি থানার পুলিশ। একটি গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হল ৩৩ বোতল কোডিনযুক্ত কাশির সিরাপ। ঘটনায় লিটন আহমেদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের বাড়ি শীতলকুচি থানার গোলেনাওহাটি এলাকায়। উদ্ধার হওয়া সিরাপের পরিমাণ এবং তা পাচারের সম্ভাবনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালান শীতলকুচি থানার পুলিশকর্মীরা। অভিযানের সময় WB-73-L-4928 নম্বরের একটি গাড়িতে সন্দেহ হওয়ায় তল্লাশি শুরু হয়। গাড়ির ভিতরে থাকা একটি নাইলনের বস্তা খুলতেই নজরে আসে কাশির সিরাপের বোতলগুলি। গণনা করে দেখা যায়, সেখানে মোট ৩৩ বোতল ESkuf সিরাপ রয়েছে। প্রতিটি বোতলে ১০০ মিলিলিটার করে তরল ছিল। অর্থাৎ সব মিলিয়ে উদ্ধার হয়েছে ৩৩০০ মিলিলিটার সিরাপ।

পুলিশের দাবি, উদ্ধার হওয়া সিরাপে কোডিন ফসফেট এবং ট্রাইপ্রোলিডিন হাইড্রোক্লোরাইড রয়েছে। এই ধরনের উপাদানযুক্ত ওষুধের বেআইনি ব্যবহার এবং কারবার রুখতে সতর্ক পুলিশ। কোথা থেকে এই সিরাপ আনা হয়েছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, এর পিছনে কোনও বড় চক্র কাজ করছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

অভিযানের সময় উপস্থিত ছিলেন মাথাভাঙার সার্কেল ইনস্পেক্টর সঞ্জীব দত্ত। এনডিপিএস আইনের নির্ধারিত বিধি মেনে তল্লাশি এবং বাজেয়াপ্ত করার প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এরপর লিটন আহমেদকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ। তাঁর বিরুদ্ধে এনডিপিএস আইনের প্রাসঙ্গিক ধারায় মামলা রুজুর প্রক্রিয়া শুরু হয়েছে।

উদ্ধার হওয়া সিরাপের উৎস এবং সম্ভাব্য পাচারচক্রের সন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এই কারবারের সঙ্গে আর কেউ জড়িত কি না, তা জানার চেষ্টা চলছে। নিষিদ্ধ মাদকযুক্ত ওষুধের বেআইনি কারবার রুখতে পুলিশের এই অভিযানকে গুরুত্বপূর্ণ সাফল্য হিসাবেই দেখছে সংশ্লিষ্ট মহল।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment