আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ছটপুজোর সামগ্রী বিতরণ ঘিরে রাজনীতি কেন? সরব বিহারী কল্যাণ মঞ্চ, সাহায্যের আর্জি ‘প্রয়োজন বুঝে’

Published on: November 12, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ১২ নভেম্বরঃ উৎসবের মরশুমে ছটপুজোকে কেন্দ্র করে শহরজুড়ে শুরু হয়েছে নানা আয়োজন। কোথাও পুজোর সামগ্রী বিতরণ, কোথাও আর্থিক সাহায্য, আবার কোথাও কুলো হাতে বাড়ি বাড়ি ঘুরে সহযোগিতা চাওয়ার ছবি। কিন্তু এই সাহায্য ঘিরেই এ বার প্রশ্ন তুলল বিহারী কল্যাণ মঞ্চ। ছটপুজোর সামগ্রী বিলির নামে রাজনৈতিক প্রচার এবং ছবি তুলে সমাজমাধ্যমে প্রচারের প্রবণতার বিরুদ্ধে সরব হল সংগঠনটি। তাদের স্পষ্ট বক্তব্য, ছটপুজো ধর্মীয় নিষ্ঠা ও বিশ্বাসের উৎসব। তাকে রাজনৈতিক প্রচারের হাতিয়ার করা কোনও ভাবেই মেনে নেওয়া হবে না।

বৃহস্পতিবার শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবে সাংবাদিক বৈঠক করে নিজেদের অবস্থান স্পষ্ট করেন বিহারী কল্যাণ মঞ্চের প্রতিনিধিরা। তাঁদের বক্তব্য, ছটপুজো করতে খুব বেশি খরচের প্রয়োজন হয় না। এই পুজোয় কোনও পুরোহিতেরও প্রয়োজন পড়ে না। ভক্তরা নিজেদের বিশ্বাস, নিষ্ঠা ও নিয়ম মেনেই সূর্যদেবের আরাধনা করেন। শুধু বিহারী সম্প্রদায়ের মধ্যেই এই পুজো সীমাবদ্ধ নেই। বর্তমানে বিভিন্ন জাতি ও সম্প্রদায়ের মানুষ ছটপুজোয় অংশ নেন। ফলে এই সর্বজনীন উৎসবকে কেন্দ্র করে রাজনীতির রং লাগানো উচিত নয় বলেই মনে করছে সংগঠনটি।

সংগঠনের অভিযোগ, কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব বিভিন্ন জায়গায় ছটপুজোর সামগ্রী বিতরণ করছেন। কিন্তু সাহায্যের পাশাপাশি সেই মুহূর্তের ছবি তুলে প্রচার চালানো হচ্ছে। ছটপুজোর মতো ধর্মীয় উৎসবকে এ ভাবে রাজনৈতিক প্রচারের মঞ্চে পরিণত করার বিরোধিতা করেছে মঞ্চ। তাদের মতে, মানুষের পাশে দাঁড়ানো অবশ্যই ভালো উদ্যোগ। কিন্তু সেই সাহায্য যেন প্রচারের মাধ্যম না হয়ে ওঠে।

আরও একটি বিষয়ে আপত্তি জানিয়েছে সংগঠনটি। তাদের অভিযোগ, ছটপুজোর প্রায় এক মাস আগে থেকেই অনেকে কুলো নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে ঘরে ঘরে সাহায্য চাইছেন। বিহারী কল্যাণ মঞ্চের আবেদন, সহযোগিতা করুন, কিন্তু প্রয়োজন বুঝে। যাঁদের সত্যিই সাহায্যের প্রয়োজন, তাঁদের কাছেই পৌঁছে যাক সহায়তা।

উৎসবের আনন্দের সঙ্গে সামাজিক দায়বদ্ধতার মেলবন্ধনই কাম্য। বিহারী কল্যাণ মঞ্চের বক্তব্য, ছটপুজোর পবিত্রতা ও ঐতিহ্য অক্ষুণ্ণ রাখতে সাহায্যের নামে রাজনৈতিক প্রতিযোগিতা বন্ধ হওয়া জরুরি।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

আবাস যোজনার দ্বিতীয় কিস্তিতে ৭ লক্ষের বেশি উপভোক্তার অ্যাকাউন্টে ৬০ হাজার, বাড়তি ৩০ হাজার দেওয়ার ঘোষণা শুভেন্দুর

বিরোধীদের আন্দোলনের ‘মুখোশ’ খুলতে এবার ঘরে ঘরে বিজেপি! বিধানসভা পিছু ২০০ বিশিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলবেন নেতারা

ছটপুজোর আগে ব্রতীদের পাশে বিজেপি, ১০ নম্বর ওয়ার্ডে পুজোর সামগ্রী বিতরণ

রাজস্থানের রাজপ্রাসাদের আদলে মণ্ডপ, বাজেট ২০ লক্ষ! ১৭তম বর্ষে আলিঙ্গনের জগদ্ধাত্রী পুজোয় থাকছে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মধ্যরাতে নিয়ন্ত্রণ হারিয়ে বাতিস্তম্ভে ধাক্কা চারচাকা গাড়ির, দুমড়েমুচড়ে গেল সামনের অংশ! অল্পের জন্য রক্ষা চালক ও যাত্রীদের

আজকের দিনেই বদলে যেতে পারে ভাগ্য, জেনে নিন ১২ রাশির রাশিফল!

Leave a Comment