আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বন্ধুর সাফল্যই কাল! বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে খু*নে*র অভিযোগে গ্রেপ্তার ১

Published on: December 9, 2025
---Advertisement---

মালদা, ৯ ডিসেম্বরঃ বন্ধু ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগে রীতিমতো চাঞ্চল্য মালদায়। ঘটনাটি ঘটেছে মালদা জেলার ইংলিশবাজার থানার লক্ষীপুর কলোনিতে। মৃত যুবক নাম কৌশিক বিশ্বাস(২৫)পরিবারের দাবি, তার ঘনিষ্ঠ বন্ধু সৌভিক মৃধা ঈর্ষা থেকে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে কৌশিককে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় সৌভিক। বিকেল পেরিয়ে সন্ধ্যা হলেও বাড়ি ফেরেনি কৌশিক। উদ্বিগ্ন পরিবার প্রথমে ফোনে যোগাযোগের চেষ্টা করে। চার-পাঁচ ঘণ্টা পর সৌভিক নিজেই ফোন করে জানায় কৌশিক নাকি অসুস্থ হয়ে পড়েছে এবং জ্ঞান হারিয়েছে। পরিবারের সদস্যরা মালদার বাগবাড়ি লক্ষ্মীপুর এলাকার একটি নির্জন আমবাগানে পৌঁছে দেখেন, সৌভিক কৌশিককে কোলে নিয়ে বসে রয়েছে। দ্রুত তাঁকে উদ্ধার করে এক নার্সিংহোম, পরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

এরপরই শুরু হয় রহস্য। মৃতের পরিবারের অভিযোগ, কৌশিক সম্প্রতি একটি গাড়ির শোরুমে চাকরি ছেড়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে নতুন চাকরিতে যোগ দিয়েছিল। সেই সাফল্য সহ্য করতে পারেননি সৌভিক এমনটাই অভিযোগ আত্মীয়দের। ঘনিষ্ঠ বন্ধুর হাতেই কৌশিক খুন হয়েছে বলে দাবি পরিবারের সদস্যদের।

এ ব্যাপারে মৃতের আত্মীয় নব কুমার সাহা বলেন, “বাড়ি থেকে ডেকে নিয়ে গেছে। পরে ফোন করে বলল অসুস্থ। কিন্তু আমরা গিয়ে দেখি ওর দেহ পড়ে আছে। এটা পরিকল্পিত খুন। আমরা কড়া শাস্তি চাই।”

ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। সৌভিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে তদন্তকারী দল।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment