আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

‘মহামারির আকার নিয়েছে প্রতারণা’ সাইবার প্রতারণা রুখতে রাজ্যজুড়ে সহায়তা কেন্দ্র, নবান্ন থেকে উদ্বোধন মুখ্যমন্ত্রীর

Published on: July 2, 2026
---Advertisement---

কলকাতা, ২ জুলাইঃ অনলাইন জালিয়াতি ও সাইবার প্রতারণার বাড়তে থাকা প্রবণতা রুখতে রাজ্যজুড়ে নতুন উদ্যোগ নিল রাজ্য সরকার। বৃহস্পতিবার নবান্ন সভাঘর থেকে সাইবার সহায়তা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে সাইবার অপরাধের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ, অভিযোগ গ্রহণ এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথা ঘোষণা করেন তিনি।

পুলিশ ও প্রশাসনের শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, সাইবার প্রতারণা এখন কার্যত মহামারির আকার’ নিয়েছে। তাঁর দাবি, শহর থেকে গ্রাম সমাজের সব স্তরের মানুষই প্রতারণার শিকার হচ্ছেন। বিশেষ করে সরকারি প্রকল্প, ব্যাঙ্কিং পরিষেবা এবং ডিজিটাল লেনদেনকে কেন্দ্র করে প্রতারণার ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে।

মুখ্যমন্ত্রী জানান, প্রতি সপ্তাহে অনুষ্ঠিত ‘জনতার দরবার’-এ বহু প্রবীণ নাগরিক এবং সাধারণ মানুষ তাঁদের জীবনভর সঞ্চিত অর্থ হারানোর অভিযোগ নিয়ে আসেন। অনেক ক্ষেত্রে অবসরকালীন প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটির টাকা কিংবা সঞ্চয়ের অর্থ সাইবার প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া হয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় দ্রুত অভিযোগ গ্রহণ এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিশ্চিত করতেই সাইবার সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে।

সরকারি সূত্রে জানা গিয়েছে, নতুন সহায়তা কেন্দ্রের মাধ্যমে প্রতারণার শিকার ব্যক্তিরা দ্রুত অভিযোগ জানাতে পারবেন। পাশাপাশি সাইবার অপরাধ সংক্রান্ত তদন্তে প্রযুক্তিগত সহায়তা, সচেতনতামূলক কর্মসূচি এবং পুলিশের দক্ষতা বৃদ্ধির ওপরও জোর দেওয়া হবে। প্রশাসনের মতে, প্রতারণার ঘটনার পর দ্রুত অভিযোগ দায়ের করা গেলে অর্থ উদ্ধারের সম্ভাবনাও অনেকাংশে বেড়ে যায়।

রাজ্য সরকারের আশা, নতুন এই উদ্যোগের ফলে সাইবার অপরাধ মোকাবিলায় প্রশাসনিক তৎপরতা আরও বাড়বে এবং সাধারণ মানুষ দ্রুত সহায়তা পাওয়ার পাশাপাশি ডিজিটাল প্রতারণা সম্পর্কে আরও সচেতন হবেন।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

নারী নিরাপত্তায় ‘দুর্গাসুরক্ষা স্কোয়াড’, পথে উত্যক্তকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা মুখ্যমন্ত্রীর, ২৪ ঘণ্টার মহিলা সহায়তা কেন্দ্র চালুর ঘোষণা

ডেরেকের সঙ্গে তৃণমূল নেত্রীর বাড়িতে সমাজবাদী পার্টির রাজ্যসভার সাংসদ জয়া বচ্চন; বৈঠকের বিষয় নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল

দেবরাজ চক্রবর্তীকে ছয় ঘণ্টা জিজ্ঞাসাবাদ, একাধিক ঠিকানায় তল্লাশি; আর্থিক লেনদেনের সূত্র খুঁজছে ইডি

জীবনতলায় শওকতকে নিয়ে পুনর্নির্মাণ,রাস্তাজুড়ে বাজল ‘মাছচোর’ গান,একই দিনে ভাঙল ছেলের ক্যাফেও

কোমরের বেল্টে লুকোনো ২৪ কেজি সোনা, ডিআরআইয়ের জালে সাত পাচারকারী

মোদী-শাহবাজকে শান্তির বার্তা, খোলা চিঠিতে সই হুমায়ুন কবীরেরও

Leave a Comment