আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

পুলিশ হেফাজত শেষে জেলে প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ, ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ

Published on: July 4, 2026
---Advertisement---

দিনহাটা, ৪ জুলাইঃ দিনহাটার বহুচর্চিত দুর্নীতি মামলায় পাঁচ দিনের পুলিশ হেফাজত শেষে শনিবার ফের আদালতে তোলা হল প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহকে। শুনানি শেষে দিনহাটা আদালত তাঁকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। আগামী ১৭ জুলাই তাঁকে পুনরায় আদালতে হাজির করা হবে। আবাস যোজনা এবং শিশুমঙ্গল সমিতির তহবিল সংক্রান্ত দুর্নীতির অভিযোগে দায়ের হওয়া একাধিক মামলায় তদন্ত চালাচ্ছে পুলিশ।

তদন্তকারী সূত্রে জানা গিয়েছে, আবাস যোজনায় কাটমানি আদায়ের অভিযোগে গত ১৭ জুন কলকাতার ফুলবাগান এলাকা থেকে উদয়ন গুহকে গ্রেফতার করা হয়। পরে তাঁকে দিনহাটায় এনে আদালতের নির্দেশে পাঁচ দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল। সেই সময় তাঁকে জিজ্ঞাসাবাদ করে একাধিক নথি ও আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য খতিয়ে দেখেন তদন্তকারীরা।

এরই মধ্যে দিনহাটা মহকুমা হাসপাতালের শিশুমঙ্গল সমিতির নামে জোরপূর্বক অর্থ আদায় এবং সেই অর্থ তছরুপের অভিযোগে উদয়ন গুহের বিরুদ্ধে আরও একটি পৃথক মামলা দায়ের হয়। অভিযোগ, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে সংগৃহীত অর্থের ব্যবহারে অনিয়ম হয়েছে। সেই অভিযোগের তদন্তও চলছে।

শনিবার পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় উদয়ন গুহকে দিনহাটা আদালতে হাজির করা হয়। মামলার অগ্রগতি এবং তদন্তের বর্তমান অবস্থার কথা বিবেচনা করে আদালত তাঁকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। আগামী ১৭ জুলাই মামলার পরবর্তী শুনানির জন্য তাঁকে ফের আদালতে তোলা হবে।

সরকারি আইনজীবী সঞ্জয় বর্মন জানান, তদন্ত এখনও চলমান এবং প্রয়োজনীয় নথি ও তথ্য সংগ্রহের কাজ অব্যাহত রয়েছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতেই পরবর্তী আইনি পদক্ষেপ করা হবে।

রাজ্যের প্রাক্তন এক মন্ত্রীর বিরুদ্ধে ওঠা এই আর্থিক অনিয়মের অভিযোগকে ঘিরে রাজনৈতিক মহলেও চর্চা অব্যাহত। মামলার তদন্তে আগামী দিনে আরও নতুন তথ্য সামনে আসতে পারে বলেই মনে করছে তদন্তকারী মহল।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment