আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ গ্রেফতার,আর্থিক তছরুপ ও তোলাবাজির অভিযোগে কোচবিহার পুলিশের পদক্ষেপ, ট্রানজিট রিমান্ডে আনা হতে পারে কোচবিহারে

Published on: June 17, 2026
---Advertisement---

কলকাতা, ১৭ জুনঃ কলকাতার ফুলবাগান এলাকার বাসভবন থেকে রাজ্যের প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহকে গ্রেফতার করেছে কোচবিহার জেলা পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি আর্থিক তছরুপ ও তোলাবাজি সংক্রান্ত মামলার ভিত্তিতেই এই গ্রেফতারি অভিযান চালানো হয়েছে। যদিও সংশ্লিষ্ট মামলাটি নতুন নয়, তবে সাম্প্রতিক সময়ে দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে তদন্তে গতি আসে এবং তার পরেই এই পদক্ষেপ করা হয়।

সুত্রের খবর, গত ১২ জুন একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে বলা হয়েছে, দিনহাটা মহকুমা হাসপাতালের শিশু বিভাগ (পিকু) নির্মাণের সময় একটি স্বেচ্ছাসেবী সংস্থার (এনজিও) নাম ব্যবহার করে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করা হয়েছিল। সেই অর্থ সংগ্রহের প্রক্রিয়া এবং তার ব্যবহার নিয়ে প্রশ্ন ওঠে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। এরপরই উদয়ন গুহকে গ্রেফতার করা হয়। তাঁকে প্রথমে শিয়ালদহ আদালতে পেশ করা হবে এবং পরে ট্রানজিট রিমান্ডে কোচবিহারে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।

আরও জানা গিয়েছে, উদয়ন গুহের বিরুদ্ধে বর্তমানে একাধিক অভিযোগ ও মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল রতন বর্মন হত্যা মামলা, তথাকথিত ‘পঞ্চ শহিদ’ সংক্রান্ত মামলা, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরবর্তী হিংসার অভিযোগ এবং দিনহাটা পুরসভা এলাকায় ঘর নির্মাণের নামে অর্থ আদায়ের অভিযোগ। তদন্তকারী সংস্থাগুলি বিভিন্ন মামলার নথি ও অভিযোগ খতিয়ে দেখছে বলে জানা গিয়েছে।

গ্রেফতারের সময় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে উদয়ন গুহ বলেন, “আমাকে কেন গ্রেফতার করা হয়েছে, আমি তা জানি না।” তাঁর এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

অন্যদিকে, দিনহাটার বিজেপি বিধায়ক অজয় রায় কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “উনি বহু দুর্নীতির সঙ্গে জড়িত। অনেক আগেই গ্রেফতার হওয়া উচিত ছিল। কেউ আইনের ঊর্ধ্বে নয়, আইন সবার জন্য সমান এই ঘটনাই তার প্রমাণ।”

রাজ্যের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরেই উত্তরবঙ্গের অন্যতম প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন উদয়ন গুহ। তৃণমূল কংগ্রেসের সংগঠন ও প্রশাসনিক কর্মকাণ্ডে তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। রাজনৈতিক জীবনে তিনি একাধিকবার বিরোধীদের বিরুদ্ধে আক্রমণাত্মক মন্তব্য করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসেছেন। পাশাপাশি, দলের একাংশের মধ্যেও তাঁর প্রভাব ও ভূমিকা নিয়ে নানা সময়ে প্রশ্ন উঠেছে।

রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর ধীরে ধীরে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন তাঁর বিরুদ্ধে অভিযোগ সামনে আনতে শুরু করেছে। অভিযোগকারীদের একাংশের দাবি, বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে প্রভাব খাটিয়ে অর্থ আদায়ের সংস্কৃতি চালু ছিল। যদিও এসব অভিযোগের সত্যতা আদালত ও তদন্ত প্রক্রিয়ার মাধ্যমেই নির্ধারিত হবে।

উদয়ন গুহের গ্রেফতারিকে ঘিরে উত্তরবঙ্গের রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তদন্তের অগ্রগতি এবং আদালতের পর্যবেক্ষণের দিকেই এখন নজর রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment