আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ফুটবল শুধু খেলা নয়, ইতিহাস ও আবেগ: ইন্দাস মহাবিদ্যালয়ের অভিনব উদ্যোগ

Published on: December 17, 2025
---Advertisement---

বাঁকুড়া, ১৭ ডিসেম্বর: বাঁকুড়ার ইন্দাস মহাবিদ্যালয়ে নবীন বরণ উৎসব উপলক্ষে কলেজ চত্বরে সাজানো হয়েছে বিভিন্ন বিভাগের প্রদর্শনী স্টল। প্রতিটি স্টলেই ফুটে উঠেছে সৃজনশীলতা ও বিষয়ভিত্তিক ভাবনার মেলবন্ধন। তবে এই সমস্ত স্টলের মধ্যে বিশেষভাবে নজর কেড়েছে ফিজিক্যাল এডুকেশন বিভাগের ছাত্রছাত্রীদের তৈরি একটি অভিনব স্টল। স্টলটির নাম রাখা হয়েছে “তুমি ই ফুটবল”।

স্টলটির নামকরণই দর্শকদের কৌতূহল বাড়িয়ে তুলেছে। ফিজিক্যাল এডুকেশন বিভাগের ছাত্রছাত্রীরা জানান, ফুটবল কোনও একটি দেশ বা অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ খেলা নয়। এটি বিশ্বজুড়ে মানুষের আবেগ, ভালোবাসা ও উন্মাদনার প্রতীক। ভাষা, সংস্কৃতি কিংবা ভৌগোলিক ভিন্নতা থাকা সত্ত্বেও ফুটবল মানুষকে একই বন্ধনে আবদ্ধ করে। কোথাও খাদ্যাভ্যাসে চিংড়ি মাছের চল, আবার কোথাও পোনা মাছের আধিক্য এই পার্থক্য থাকলেও ফুটবলের প্রতি ভালোবাসা সর্বত্র এক। এই সার্বজনীনতাকেই তুলে ধরতেই স্টলের নাম রাখা হয়েছে “তুমি ই ফুটবল”।

স্টলটিতে ফুটবলের ইতিহাস ও সামাজিক প্রভাব বিশেষভাবে তুলে ধরা হয়েছে। ছাত্রছাত্রীরা জানান, ১৮৮৯ সালে প্রতিষ্ঠিত মোহনবাগান ক্লাব সেই সময়ে বাঙালির আত্মপরিচয় ও গর্বের প্রতীক হয়ে উঠেছিল, যখন ভারত ও বাংলাদেশ আলাদা দেশ ছিল না। সেই সময় থেকেই বাংলার সমাজে ফুটবলের সঙ্গে জড়িয়ে যায় আবেগ, ইতিহাস ও আত্ম সম্মানের প্রশ্ন।

এছাড়াও স্টলে বিশেষভাবে তুলে ধরা হয়েছে ইস্টবেঙ্গল ক্লাবের লোগোতে থাকা মশালের ঐতিহাসিক তাৎপর্য। অনেকেই জানেন না, এই মশাল বাঙালিদের আত্মসম্মান, প্রতিবাদ ও অধিকার রক্ষার প্রতীক। মশাল মানে আলো, লড়াই এবং অন্ধকার ভেদ করে এগিয়ে চলার অঙ্গীকার। ফুটবলকে ঘিরে গড়ে ওঠা ঐতিহ্যবাহী প্রতিদ্বন্দ্বিতা, আবেগ ও সামাজিক চেতনাকেই এই স্টলের মাধ্যমে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। ফিজিক্যাল এডুকেশন বিভাগের এই উদ্যোগ দর্শকদের কাছে প্রশংসিত হয়েছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment