মাথাভাঙা, ২৫ ফেব্রুয়ারিঃ বাজারে মাছ কিনতে আসা বিজেপি নেতার উপর হামলার অভিযোগ উঠেছে এক মাছ ব্যবসায়ীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে বাজার চত্বর এলাকায়। এদিন হামলার ঘটনাটি ঘটে মাথাভাঙ্গা শহর সংলগ্ন পচাগর বাজার এলাকায়।
জানা গিয়েছে এদিন বিজেপির প্রাক্তন মন্ডল সভাপতি বর্তমানে বিজেপির জেলা কমিটির সদস্য শেখর রায় মাছ কিনতে পচাগর বাজারে এলে এক মাছ ব্যবসায়ী তার উপর হামলা করে বলে অভিযোগ । এ বিষয়ে বিজেপি নেতা শেখর রায় জানান ওই মাছ ব্যবসায়ী গাঁজা খাওয়ার জন্য এলাকায় গেলে এলাকার বাসিন্দারা সেদিন প্রতিবাদ জানিয়েছিলেন। আজ তিনি বাজারে এলে সেই ব্যবসায়ী তার ওপর ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করে। এই ঘটনায় তিনি সেই মাছ ব্যবসায়ীর বিরুদ্ধে মাথাভাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বলেও জানান।





