আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ভোটের হারের পর প্রথম জেলা সভা, শ্রীরামপুরে মমতার ‘অলআউট’ আক্রমণ-হকার থেকে অন্নপূর্ণা, নিশানায় বিজেপি

Published on: September 26, 2026
---Advertisement---

শ্রীরামপুর, ২৬ সেপ্টেম্বরঃ কলকাতার বাইরে প্রথম জেলা সফর। দীর্ঘ আইনি টানাপড়েন পেরিয়ে শনিবার শ্রীরামপুরের মঞ্চে ফিরলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাই কোর্টের অনুমতি নিয়ে, মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ব্যানারে পাশে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর মঞ্চে উঠেই বিরোধী নেত্রীর ভূমিকায় রাজ্যের বর্তমান সরকারের বিরুদ্ধে একের পর এক ইস্যুতে আক্রমণ শানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

শ্রীরামপুরের সভার অন্যতম বড় বিষয় হয়ে উঠল হকার উচ্ছেদ। মমতার অভিযোগ, ক্ষমতার দাপটে গরিব হকারদের রুজি-রোজগার কেড়ে নেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে পাশে নিয়ে আদালতে লড়াই করার বার্তাও দেন তিনি। তাঁর বক্তব্য, প্রত্যেক মানুষের জীবিকা ও জীবনযাপনের অধিকার রয়েছে। উচ্ছেদ হওয়া হকারদের ক্ষতিপূরণের দাবিও তোলেন মমতা। একই সঙ্গে তাঁর প্রশ্ন উচ্ছেদ হওয়া হকারদের জায়গায় পরে কারা বসছেন, তারও জবাব দিতে হবে সরকারকে।

সেই সুরেই মমতার নিশানায় অন্নপূর্ণা যোজনা। ভোটের আগে প্রতিশ্রুতি দেওয়া হলেও বহু মহিলা সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পে নিয়মিত সহায়তা দেওয়ার যে ব্যবস্থা ছিল, তার বদলে নতুন প্রকল্পের নামে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। তবে অন্নপূর্ণা প্রকল্পের সুবিধাভোগী ও বাদ পড়া মানুষের প্রকৃত সংখ্যা নিয়ে মমতার বক্তব্য রাজনৈতিক দাবি হিসেবেই সামনে এসেছে।

এর পরেই ফের এসআইআর। ভোটার তালিকা সংশোধন নিয়ে মমতার পুরনো অভিযোগই উঠে আসে শ্রীরামপুরের মঞ্চে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানিয়ে তিনি বলেন, এসআইআর-এর নামে বহু মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সম্প্রতি এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের অন্দরের মতপার্থক্যের খবর প্রকাশ্যে আসার পর এই ইস্যুতে বিরোধীদের আক্রমণ আরও তীব্র হয়েছে।

সভা শুরুর আগেই অবশ্য উত্তাপ চড়েছিল। মমতার কর্মসূচি ঘিরে অনুমতি নিয়ে দীর্ঘ আইনি লড়াইয়ের পর হাই কোর্ট শ্রীরামপুর কোর্ট ময়দানে সভার অনুমতি দেয় সর্বাধিক এক হাজার মানুষের জমায়েত এবং জিটি রোডে মিছিল বা যান চলাচল বন্ধ না করার মতো শর্তে।

ফলে শ্রীরামপুরের মঞ্চে মমতার প্রথম জেলা সভা শুধু প্রত্যাবর্তনের ছবি নয় হকার, অন্নপূর্ণা এবং এসআইআর-কে সামনে রেখে বিরোধী রাজনীতির নতুন সুরও স্পষ্ট করল।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

‘আজাদি’ স্লোগানে সায় মমতার, জ্ঞানেশ ইস্যুতে সিপিএমের হাত ধরার বার্তা! শ্রীরামপুরে বদলের ইঙ্গিত

‘ভ্যানিশ কুমার মাস্ট গো’, শ্রীরামপুরে মমতার হুঙ্কার, এস আই আর-এ নাম বাদ নিয়ে ফের নিশানায় জ্ঞানেশ

এস আই আর-বিতর্কের মধ্যেই জ্ঞানেশ-সন্ধু-জোশীর বৈঠক, ‘একসঙ্গে’ বার্তা নির্বাচন সদনে! শুনানি নিয়ে বড় সিদ্ধান্ত কমিশনের

‘হানিমুন নয়, গুন্ডাদের পিরিয়ড’, শ্রীরামপুরের মঞ্চে মমতার তোপ, নিশানায় পুলিশ-বিজেপি থেকে এস আই আর

উত্তরপাড়া এড়িয়ে ডানকুনি হয়ে শ্রীরামপুরে মমতা, কুণালের গাড়িতে হামলার পর এলাকায় কেন্দ্রীয় বাহিনী

মমতার সভায় যাওয়ার পথে কুণালের গাড়িতে পাথর-ডিম দিয়ে হামলার অভিযোগ, ভবানী ভবনের গেটেও বাধা! উত্তপ্ত হুগলি

Leave a Comment