আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

দিনহাটা নিগমনগর ঘাটপার ব্রিজ এলাকা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার তৃণমূল কর্মী, তদন্তে সাহেবগঞ্জ থানার পুলিশ

Published on: May 16, 2026
---Advertisement---

দিনহাটা, ১৬ মেঃ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এক তৃণমূল কর্মীকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার করল সাহেবগঞ্জ থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ধৃতের নাম গোপীনাথ সাহা (৬৩)। তিনি তৃণমূল কংগ্রেসের কর্মী বলেই স্থানীয় সূত্রে জানা গিয়েছে। তাঁর বাড়ি বড়শাকদল গ্রাম পঞ্চায়েতের ঘাটপার এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে বড়শাকদল গ্রাম পঞ্চায়েতের নিগমনগর ঘাটপার ব্রিজ সংলগ্ন এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন গোপীনাথ সাহা। আগে থেকেই গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় নজরদারি চালাচ্ছিল সাহেবগঞ্জ থানার পুলিশ। এরপর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশের দাবি, ধৃতের দেহ ও সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে দুটি দেশি আগ্নেয়াস্ত্র এবং এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলি কোথা থেকে আনা হয়েছিল এবং কী উদ্দেশ্যে সেগুলি রাখা হয়েছিল, তা খতিয়ে দেখছে তদন্তকারী অফিসাররা। পাশাপাশি এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।

ঘটনার পর ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইন অনুযায়ী একাধিক ধারায় মামলা রুজু করার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। শনিবার তাকে আদালতে তোলা হতে পারে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে, এলাকায় যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সেজন্য পুলিশ নজরদারি বাড়িয়েছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment