সিতাই, ২৪ ডিসেম্বরঃ ট্রাক্টর চালিত থ্রেসারের আগুনে পুড়ে গেল ধানের খড়।ঘটনাটি ঘটে সিতাই ব্লকের ব্রহ্মত্তর চাত্রা গ্রাম পঞ্চায়েতের তামাগুড়ি গ্রামে।স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় তামাগুড়ী গ্রামের বাসিন্দা কোকিল বর্মনের বাড়িতে নিজের ধান ঝাড়াই করার জন্য ট্রাক্টর চালিত থ্রেসার মেশিন বাড়িতে নিয়ে আসেন।
ধান ঝাড়াই চলাকালীন থ্রেসারের আগুনে খড়ের গাদায় আগুন লাগে।প্রথমে তারা কেউ বুঝতে পারেনি এবং পুড়ে যাওয়া ধোঁয়া প্রথমে সকলে ধুলো মনে করেছিল।পরবর্তীতে পুড়ে যাওয়ার গন্ধ পেয়ে দেখতে পায় খড়ের গাদায় আগুন লেগেছে।
এরপর দমকল কেন্দ্রের খবর দেওয়া হলে শীতলকুচি ও দিনহাটা থেকে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনে।এছাড়াও খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সিতাই থানার পুলিশ।





