আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

শিলিগুড়ির পোকাইজোতে চাউমিন কারখানায় আগুন,

Published on: September 10, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ১০ সেপ্টেম্বর: ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি। আচমকাই কারখানা থেকে বেরোতে দেখা গেল ঘন ধোঁয়া। মুহূর্তে ছড়িয়ে পড়ল আতঙ্ক। বৃহস্পতিবার ভোরে শিলিগুড়ি পুরনিগমের ৪৬ নম্বর ওয়ার্ডের চম্পাসারির পোকাইজোত এলাকায় একটি চাউমিন কারখানায় আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকাল ৫টা নাগাদ কারখানা থেকে ধোঁয়া বেরোতে দেখেন এলাকার বাসিন্দারা। প্রথমে বিষয়টি নজরে আসার পরই খবর দেওয়া হয় দমকল বিভাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। শুরু হয় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ। পাশাপাশি পরিস্থিতির উপর নজর রাখতে ঘটনাস্থলে পৌঁছয় প্রধাননগর থানার পুলিশও।

কারখানার ভিতরে চাউমিন তৈরির বিভিন্ন সামগ্রী ছাড়াও প্লাস্টিক-সহ একাধিক দাহ্য বস্তু মজুত ছিল বলে জানা গিয়েছে। ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে সমস্যায় পড়তে হয় দমকলকর্মীদের। বাইরে থেকে আগুন অনেকটা নিয়ন্ত্রণে এলেও ভিতরে থাকা দাহ্য সামগ্রী থেকে আগুন ফের ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। সেই কারণে সম্পূর্ণ পরিস্থিতি স্বাভাবিক করতে সময় লাগছে বলে দমকল সূত্রে জানা গিয়েছে।

এ দিকে, কারখানা থেকে বেরোনো ধোঁয়া ছড়িয়ে পড়ে আশপাশের এলাকাতেও। ভোরবেলায় আচমকা এমন ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন এবং পুলিশ পৌঁছতেই এলাকায় ভিড়ও জমে যায়।

তবে আগুনের উৎস কোথায়, কী ভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। শর্ট সার্কিট, নাকি অন্য কোনও কারণে আগুন, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে কারখানায় অগ্নিনিরাপত্তার কী ব্যবস্থা ছিল, তা-ও তদন্তের আওতায় আসতে পারে।

আগুনে কারখানার কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, সে হিসাবও এখনও মেলেনি। আগুন পুরোপুরি নেভানোর পরই ক্ষয়ক্ষতির পরিমাণ স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ও দমকল বিভাগ।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment