আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

পুজোর পাস-কাণ্ডে মুখোমুখি জেরা, গোয়েন্দাদের সামনেই ইন্দ্রনীল-মধুছন্দার তর্ক!

Published on: November 4, 2026
---Advertisement---

কলকাতা, ৪ নভেম্বরঃ ইউনেসকোর নাম ও লোগো ব্যবহার করে পুজোর প্রিভিউ পাস বিক্রির অভিযোগ ঘিরে তদন্ত যত এগোচ্ছে, ততই বাড়ছে রহস্য। এ বার তদন্তকারীদের সামনে মুখোমুখি বসানো হল প্রাক্তন মন্ত্রী তথা গায়ক ইন্দ্রনীল সেন এবং তাঁর স্ত্রী মধুছন্দা সেনকে। আর সেই জেরার মধ্যেই দু’জনের মধ্যে মতবিরোধ প্রকাশ্যে এসেছে বলে লালবাজার সূত্রে খবর। পুলিশের দাবি, গোয়েন্দাদের সামনেই তর্কে জড়িয়ে পড়েন তাঁরা। মধুছন্দার বক্তব্য, এ ভাবে টাকা তোলার বিষয়ে তিনি ইন্দ্রনীলকে আগেই সতর্ক করেছিলেন। কিন্তু তাঁর কথা শোনেননি স্বামী।

পুজোর প্রিভিউ পাস বিক্রির মাধ্যমে বিপুল অঙ্কের টাকা তোলার অভিযোগের তদন্তে নেমে ইতিমধ্যেই একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দল (সিট)। দু’দিন ধরে মধুছন্দাকেও জেরা করেছেন গোয়েন্দারা। তদন্তকারীদের দাবি, ইন্দ্রনীলের সংস্থা ‘মাস আর্ট’-এর প্রেসিডেন্ট হিসাবে সংস্থার কাজকর্ম এবং আর্থিক লেনদেন সম্পর্কে তাঁর ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের সন্দেহ, এই কারবারের বিষয়ে তিনি অনেক কিছুই জানতেন। তাই প্রয়োজনে তাঁকে ফের তলব করা হতে পারে।

অন্য দিকে, ইন্দ্রনীলের মেয়ে আভেরি সেনকেও জিজ্ঞাসাবাদের জন্য লালবাজারে ডাকা হয়েছে। মঙ্গলবার হাজিরা দেওয়ার কথা থাকলেও অসুস্থতার কারণ দেখিয়ে তিনি আসতে পারবেন না বলে পুলিশকে জানিয়েছেন। বুধবার দুপুরে তাঁকে ফের তলব করা হয়েছে। দ্বিতীয়বারের নোটিস পাঠানোর বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

তদন্তের পরিধিও ক্রমশ বাড়ছে। পুজোর পাস বিক্রির পাশাপাশি পর্যটন দপ্তরের টেন্ডার ঘিরেও আর্থিক অনিয়মের সূত্র পেয়েছেন বলে দাবি গোয়েন্দাদের। ইন্দ্রনীলের ঘনিষ্ঠ তিনটি সংস্থার ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে পর্যটন দপ্তরের কাছে নথি চেয়েছে পুলিশ। তদন্তের স্বার্থে সিটের সদস্যসংখ্যা পাঁচ থেকে বাড়িয়ে ন’জন করা হয়েছে। জালিয়াতি দমন শাখা এবং ব্যাঙ্ক জালিয়াতি দমন শাখার আধিকারিকদেরও দলে যুক্ত করা হয়েছে।

এদিকে, মামলায় ‘মেনটেন্যান্স অফ পাবলিক অর্ডার’ (এমপিও) আইনের ২ ও ৯ নম্বর ধারা প্রয়োগের সম্ভাবনাও খতিয়ে দেখছে লালবাজার। এ বিষয়ে ব্যাঙ্কশাল আদালতে আবেদনের প্রস্তুতি চলছে বলে সূত্রের খবর। পাশাপাশি দুর্নীতি দমন আইন প্রয়োগের বিষয়টিও আলোচনায় রয়েছে। পাস বিক্রিতে ইউনেসকোর লোগো ব্যবহারের বৈধতা জানতে দিল্লির দফতরে ফের চিঠি পাঠিয়েছে পুলিশ। সেই জবাবের অপেক্ষাতেও রয়েছেন তদন্তকারীরা।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment