আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

‘শেয়ারে ধস ঠেকাতেই এক্সিট পোল’, বিজেপিকে কড়া আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের

Published on: May 1, 2026
---Advertisement---

কলকাতা, ১ মে: এক্সিট পোল ঘিরে জল্পনা তুঙ্গে, তার মাঝেই সব সমীক্ষাকে সরাসরি ‘ভুল’ বলে উড়িয়ে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, সংবাদমাধ্যমকে প্রভাবিত করে নিজেদের পক্ষে ফল দেখাতে বাধ্য করেছেন নরেন্দ্র মোদি ও অমিত শাহ।

এক ভিডিও বার্তায় মমতা দাবি করেন, “সত্যিকারের চিত্র দেখানো হলে শেয়ার বাজারে ধস নামতে পারত, তাই ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দেখানো হচ্ছে।” তাঁর কথায়, তৃণমূল কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবারও ক্ষমতায় ফিরবে এবং আসন সংখ্যা ২৩০-ও ছুঁতে পারে।

তিনি আরও জানান, ভোটের দিন দুপুরেই তাঁর কাছে খবর আসে যে এক্সিট পোল নিয়ে ‘চাপ’ তৈরি করা হয়েছে। একই ধরনের ঘটনা ২০১৬ ও ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও ঘটেছিল বলেও দাবি করেন তিনি। মমতার অভিযোগ, বিজেপি ইচ্ছাকৃতভাবে এই ধরনের ফলাফল দেখিয়ে তৃণমূল কর্মীদের মনোবল ভাঙার চেষ্টা করছে।

এদিন তিনি কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তাঁর অভিযোগ, ভোটের সময় বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মীদের উপর অত্যাচার করা হয়েছে এবং মহিলাদেরও হেনস্তার শিকার হতে হয়েছে। যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

তৃণমূল নেত্রী কর্মীদের শান্ত থাকার বার্তা দিয়ে বলেন, “কোনও প্ররোচনায় পা দেবেন না। অতীতেও এক্সিট পোল ভুল প্রমাণিত হয়েছে, এবারও তার ব্যতিক্রম হবে না।” রাজনৈতিক মহলের মতে, ফল ঘোষণার আগে এই ধরনের মন্তব্যে রাজ্যের রাজনৈতিক উত্তাপ আরও বাড়তে পারে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment