আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

‘মৃ*ত্যু এলেও নিজের মাটিতেই’,বাংলাদেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার,বাড়ল রাজনৈতিক জল্পনা

Published on: July 10, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১০ জুলাইঃ প্রায় এক বছর নির্বাসিত জীবনের পর ফের বাংলাদেশে ফেরার ইচ্ছার কথা প্রকাশ করলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও আওয়ামি লিগ নেত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক সংবাদসংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ৭৮ বছরের হাসিনা জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরেই তিনি দেশে ফিরতে চান। তাঁর কথায়, “যদি মৃত্যু আসেই, তবে তা যেন নিজের মাটিতেই আসে।”

২০২৪ সালের ৫ অগস্ট ছাত্র-জনতার আন্দোলনের জেরে ক্ষমতাচ্যুত হওয়ার পর রাতারাতি বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকেই তাঁকে দেশে ফেরাতে ঢাকার তরফে একাধিকবার ভারতের কাছে প্রত্যর্পণের আবেদন করা হয়েছে বলে দাবি বাংলাদেশ সরকারের। বর্তমানে তাঁর বিরুদ্ধে একাধিক মামলার পাশাপাশি মৃত্যুদণ্ডের রায়ও রয়েছে। তবুও দেশে ফেরার সিদ্ধান্তে অনড় আওয়ামি লিগ নেত্রী।

সাক্ষাৎকারে হাসিনা বলেন, দেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার করা হতে পারে, এমনকি প্রাণনাশের আশঙ্কাও রয়েছে। তবুও দলের নেতা-কর্মীদের পাশে দাঁড়ানোর জন্য তাঁকে ফিরতেই হবে। তাঁর অভিযোগ, আওয়ামি লিগের কর্মীরা এখনও ব্যাপক দমন-পীড়নের শিকার হচ্ছেন। তাই তাঁদের ছেড়ে বিদেশে থাকা তাঁর পক্ষে সম্ভব নয়।

তবে দেশে ফেরার বিষয়ে এখনও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি বলেও জানিয়েছেন হাসিনা। তাঁর বক্তব্য, গণতন্ত্র, ভোটাধিকার এবং আওয়ামি লিগের রাজনৈতিক অধিকার কোনও গোপন আলোচনার বিষয় নয়। একইসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিন ক্ষমতায় থাকলে ভুলত্রুটি হওয়া স্বাভাবিক। কিন্তু সেই ভুলের বিচার করার অধিকার একমাত্র জনগণেরই রয়েছে।

দেশ ছাড়ার পরও আওয়ামি লিগকে সক্রিয় রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে দাবি করেছেন হাসিনা। তাঁর কথায়, বাংলাদেশের ৩০০টি সংসদীয় কেন্দ্রের মধ্যে অন্তত ১২৫টির নেতাদের সঙ্গে তিনি অনলাইনে বৈঠক করেছেন। তাঁর লক্ষ্য, দলকে পুনর্গঠিত করা এবং রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়ানো। ডিসেম্বরের সম্ভাব্য প্রত্যাবর্তনের ঘোষণা ঘিরে বাংলাদেশের রাজনীতিতে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment