আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ভুটানেও মন টিকল না! বজ্র ড্রাগনের দেশ ঘুরে ফের বক্সার জঙ্গলে ‘ডুয়ার্স রানি’, গন্তব্য কি সেই অসম?

Published on: November 29, 2026
---Advertisement---

জলপাইগুড়ি, ২৯ নভেম্বরঃ বক্সার জঙ্গলেও মন টিকছে না, অসমে গিয়েও থিতু হতে চাইছে না। এ বার আবার ভুটান ঘুরে নিজের ডেরায় ফিরল ‘ডুয়ার্স রানি’। বজ্র ড্রাগনের দেশে পা রেখেও শেষ পর্যন্ত মন টিকল না বাঘিনির। শুক্রবার গভীর রাতে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভুটানে ঢুকেছিল সে। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই ফের ভারতের জঙ্গলে ফিরে আসে। শনিবার বিকেলের মধ্যে বক্সা টাইগার রিজার্ভের জঙ্গলে তার প্রত্যাবর্তনের খবর নিশ্চিত করেছে রেডিও কলারের অবস্থান। আপাতত বক্সার সঙ্কোশ বিট এলাকায় রয়েছে বাঘিনিটি। তাকে ঘিরে নতুন করে সতর্ক বন দফতর।

বাঘিনির গতিবিধির উপর নজর রাখছিল ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (ডব্লিউআইআই)। রেডিও কলারের লোকেশন ম্যাপিং থেকেই তার ভুটান যাত্রা এবং ফিরে আসার বিষয়টি সামনে এসেছে। সংস্থার কর্তা কে রমেশ জানিয়েছেন, বক্সায় ছেড়ে দেওয়া বাঘিনি ভুটানে গিয়েছিল। সেখান থেকে আবার ফিরে এসেছে। রেডিও কলারের মাধ্যমে তার অবস্থান শনাক্ত করেই এই তথ্য পাওয়া গিয়েছে।

শুধু ভারতের নজরদারিতেই নয়, বাঘিনির ভুটান সফরের প্রমাণ মিলেছে সে দেশের বন দফতরের কাছেও। বাঘিনি ভুটানে পৌঁছনোর খবর পাওয়ার পরই ভারতীয় কর্তৃপক্ষ সে দেশকে সতর্ক করে। ভুটানের টাইগার মনিটরিং ব্যবস্থায় ফিবসু ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে একটি বাঘের পায়ের ছাপ বা পাগ মার্ক পাওয়া যায়। সেই ছাপের ছবিও ভারতের সঙ্গে ভাগ করে নেয় ভুটান। প্রাথমিকভাবে সেটি ‘ডুয়ার্স রানি’র পায়ের ছাপ বলেই মনে করা হচ্ছে। যদিও ভারতীয় কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে ওই পাগ মার্কের সঙ্গে বাঘিনির পরিচয় নিশ্চিত করেনি।

কেন বারবার ডেরা বদল করছে বাঘিনি? ব্যাঘ্র বিশেষজ্ঞদের একাংশের অনুমান, শীতের সময়ে ভুটানের পাহাড়ি এলাকায় তাপমাত্রা অনেকটাই নেমে যায়। সেই প্রতিকূল আবহাওয়ার কারণেই সেখানে বেশিদিন থাকতে চাইছে না বাঘিনি। গত দু’বছরেও ভুটানের জঙ্গল থেকে বাঘ নেমে এসেছিল বক্সা টাইগার রিজার্ভে। ক্যামেরা ট্র্যাপেও ধরা পড়েছিল তাদের উপস্থিতি। ফলে আবহাওয়ার পরিবর্তন বাঘিনির গতিবিধিতে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এদিকে, বাঘিনিকে সঙ্কোশ নদী পার হওয়া থেকে আটকাতে তৎপর বন দফতর। নদী পারাপারের সম্ভাব্য এলাকায় সাইরেন বাজানো হচ্ছে। শুক্রবার রাতে নদী পার হওয়ার চেষ্টা করেছিল বাঘিনিটি। সেখানে বাধার মুখে পড়েই সে ভুটানের দিকে চলে যায় বলে জানা গিয়েছে। বর্তমানে সঙ্কোশ বিট এলাকায় ২৪ ঘণ্টা বনকর্মী মোতায়েন রাখা হয়েছে।

উল্লেখ্য, বক্সায় ছেড়ে দেওয়ার পর আগেও একবার অসমে চলে গিয়েছিল এই বাঘিনি। গত ৩ নভেম্বর অসমে ঘুমপাড়ানি গুলি করে তাকে কাবু করে ফের বক্সায় আনা হয়। সেই সময় তার গর্ভপাত হয়েছে বলেও অভিযোগ উঠেছিল। ৮ নভেম্বর এনক্লোজার থেকে বেরিয়ে ফের অসমমুখী হয় সে। মাঝপথে ভুটান সফরও সেরে ফেলল এবার।

বক্সা, অসম না কি ভুটান কোন জঙ্গলে শেষ পর্যন্ত থিতু হবে ‘ডুয়ার্স রানি’? আপাতত সেই প্রশ্নের উত্তর খুঁজছেন বনকর্তারা। বাঘিনির নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তার স্বাভাবিক বিচরণে যাতে কোনও বাধা না আসে, সেটাই এখন বড় চ্যালেঞ্জ।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

যুবককে ধা/রালো অ/স্ত্রের কো/প, ধরা পড়ার ভয়ে গাছে আশ্রয় অভিযুক্তের! ঘোগোমালির চয়নপাড়ায় রাতভর উত্তেজনা

‘পার্টি, অফিস, অ্যাকাউন্ট সব গিয়েছে’, দিল্লি সফর নিয়ে মমতাকে কটাক্ষ দিলীপের! মহিলা বিলের বিরোধিতা করলে ফল ভুগতে হবে, হুঁশিয়ারি

সরকারি চাকরির অপেক্ষা নয়, এক ছাদের তলায় বেসরকারি নিয়োগ! ‘উড়ান ১০০০+’-এ দু’দিনে দেড় হাজার চাকরির লক্ষ্যমাত্রা তরুণজ্যোতির

ধর্মের অঙ্কে প্রার্থী বাছাইয়ের দিন কি শেষ? ৪২ থেকে ৬৩ আসন, ডিলিমিটেশনে বদলে যেতে পারে বাংলার ভোটের মানচিত্র

‘কেমন দিয়েছি ঋতব্রতদের? পুকুরের জলে চোবাব!’ হাই কোর্টের রায়ের পর কল্যাণের তোপ, পাল্টা ‘সাসপেনশন’ খোঁচা ঋতব্রতর

বিরোধী দলনেতার কুর্সি কার? তৃণমূলের দুই শিবিরকেই ডেকে শক্তি যাচাই করতে পারেন অধ্যক্ষ, সিদ্ধান্তের জন্য হাতে মাত্র দু’দিন

Leave a Comment