আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বনদপ্তরের অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ, ক্ষোভ পরিবেশপ্রেমীদের

Published on: January 4, 2026
---Advertisement---

জলপাইগুড়ি, ৪ জানুয়ারিঃ বনদপ্তরের অনুমতি না থাকা সত্ত্বেও রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি বড় ও পুরনো গাছ কাটার অভিযোগ উঠেছে। বিষয়টি পরিবেশপ্রেমীদের কানে পৌঁছাতেই তারা ঘটনাস্থলে গিয়ে গাছ কাটার কাজ বন্ধ করে দেন। ঘটনাটি ঘটেছে মাটিয়ালি ব্লকের উত্তর ধুপঝরা মূর্তি এলাকায়।

দীর্ঘদিন ধরে মূর্তি রাজ্য সড়কের পাশে দাঁড়িয়ে ছিল ওই বিশাল পুরনো গাছটি। জানা গেছে, গাছটি একটি বেসরকারি রিসোর্টের সীমানার ভেতরে অবস্থিত। গাছ কাটার খবর পেয়ে স্থানীয় পরিবেশপ্রেমীরা ঘটনাস্থলে পৌঁছে কাজ বন্ধ করে দেন। তাদের অভিযোগ, গাছ কাটার জন্য কোনো বৈধ নথি বা বনদপ্তরের লিখিত অনুমতি দেখানো হয়নি। সেই কারণেই তারা গাছ কাটায় বাধা দিয়েছেন।

যদিও বেসরকারি রিসোর্ট কর্তৃপক্ষের দাবি, বনদপ্তরের অনুমতি নিয়েই গাছটি কাটা হচ্ছিল।

এ বিষয়ে চালসা রেঞ্জের রেঞ্জার সাম্য রায় জানান, গাছ কাটার বিষয়ে এখনো পর্যন্ত কোনো লিখিত অনুমতি বা আবেদন তাঁর কাছে এসে পৌঁছায়নি। তবে বিষয়টি যদি সত্যি হয়ে থাকে, তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে পরিবেশপ্রেমী সাবুল হোসেন বলেন, “একটির পর একটি গাছ কাটার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং সবুজ নিধন চলছে। আমরা প্রকৃতিকে বাঁচানোর জন্য সর্বদা সক্রিয় ভূমিকা পালন করব। বনদপ্তরের অনুমতি থাকলে তবেই গাছ কাটা যাবে, অনুমতি না থাকলে আমরা কোনোভাবেই গাছ কাটতে দেব না।”

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment