আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

আইপিএস বদলির সিদ্ধান্তে ইউ-টার্ন নির্বাচন কমিশনের, বাংলাতেই থাকছেন দুই আধিকারিক

Published on: March 19, 2026
---Advertisement---

কলকাতা, ১৯ মার্চঃ বিধানসভা নির্বাচনের আবহে প্রশাসনিক স্তরে বড় সিদ্ধান্ত নিয়ে ফের তা থেকে পিছু হটল নির্বাচন কমিশন। আগে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী ১৫ জন আইপিএস আধিকারিককে ভিনরাজ্যে অবজার্ভার হিসেবে পাঠানোর কথা থাকলেও, শেষমেশ সেই তালিকা থেকে দু’জনকে বাদ দেওয়া হয়েছে। ফলে আপাতত মুরলীধর শর্মা এবং সৈয়দ ওয়াকার রাজা বাংলাতেই থাকছেন।
জানা গিয়েছে, পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত এই দুই আধিকারিক রাজ্যেই নিজেদের দায়িত্ব পালন করবেন। অন্যদিকে বাকি ১৩ জন আইপিএস অফিসারকে তামিলনাড়ু ও কেরলে অবজার্ভার হিসেবে পাঠানোর সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।

উল্লেখ্য, ভোট ঘোষণার পরই একাধিক আইপিএস আধিকারিককে সরিয়ে দেওয়ার নির্দেশ দেয় কমিশন। পরে রাজ্য সরকারের তরফে তাঁদের অন্যত্র নিয়োগ করা হলেও, নির্বাচন কমিশন তাঁদের ভিনরাজ্যে পাঠানোর সিদ্ধান্ত নেয়। সেই তালিকায় ছিলেন রশিদ মুনির খান, সন্দীপ কারা, প্রিয়ব্রত রায়, প্রবীণ কুমার ত্রিপাঠি, মুকেশ, ইন্দিরা মুখোপাধ্যায়, ধৃতিমান সরকার, সি সুধাকর, ভাস্কর মুখোপাধ্যায়, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, আমনদীপ, আকাশ মাঘারিয়া, আলোক রাজোরিয়া-সহ আরও অনেকে।

তবে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই সেই সিদ্ধান্তে পরিবর্তন আনে কমিশন। মুরলীধর শর্মা ও সৈয়দ ওয়াকার রাজাকে ভিনরাজ্যে না পাঠানোর সিদ্ধান্তে নতুন করে জল্পনা শুরু হয়েছে প্রশাসনিক মহলে।
প্রসঙ্গত, ভোট ঘোষণার দিনই রাজ্যের একাধিক শীর্ষ প্রশাসনিক পদে বড়সড় রদবদল করে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, কলকাতা পুলিশ কমিশনার, ডিজি-সহ একাধিক পুলিশ কর্তা এবং বিভিন্ন জেলার পুলিশ সুপারদের বদলির নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি একাধিক জেলার জেলাশাসককেও সরানোর নির্দেশ আসে।
এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তাঁর অভিযোগ, রাজ্য সরকারের সঙ্গে কোনও আলোচনা ছাড়াই এই বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব মিলিয়ে নির্বাচন ঘিরে প্রশাসনিক স্তরে টানাপোড়েন আরও স্পষ্ট হয়ে উঠছে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment