দিনহাটা, ২০ জানুয়ারি : দিনহাটা নান্দিনা এলাকায় (SIR) প্রক্রিয়া নিয়ে আতঙ্কিত এক প্রবীণ ব্যক্তি বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দিনহাটা গোবরাছড়া নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের নান্দিনা ৭/১৬৫ নম্বর বুথের ৬৫ বছর বয়সী বৃদ্ধা বিষ খেয়ে নেন।। তারপর তাকে পাড়া-প্রতিবেশীরা দ্রুত উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করান। চিকিৎসকদের তৎপরতায় তার অবস্থা এখন স্থিতিশীল বলে জানা গেছে এবং তিনি বর্তমানে চিকিৎসাধীন।
স্থানীয় এক গ্রাম পঞ্চায়েত সদস্য ও প্রতিবেশীরা জানান, বৃদ্ধ এসআইআর প্রক্রিয়া নিয়ে আতঙ্কে ভুগছিলেন। তার পরিবারে, স্ত্রী ও চার ছেলে—মোট পাঁচ সদস্যের মধ্যে কারোর নামই এস আই আর এর খসড়া ভোটার তালিকায় পাওয়া যায়নি।এর জেরে পরিবারটির কাছে ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ সংক্রান্ত নোটিশ এসেছে।
এই নোটিশ এবং তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কাই তাকে গভীর মানসিক চাপে ফেলে বলে প্রতিবেশীদের ধারণা।এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ।তিনি নির্বাচন কমিশন ও কেন্দ্রে ক্ষমতাসীন দল বিজেপিকে এই ঘটনার জন্য দায়ী করেছেন। মন্ত্রী বলেন, “এসব মেনে নেওয়া যায় না। নির্বাচন কমিশন যেভাবে বিজেপির আঙুলের ইশারায় SIR প্রক্রিয়া চালাচ্ছেন, এটা ঠিক নয়।”





