আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

কুণাল ঘোষের উপর ডিম হামলা: ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার মূল অভিযুক্ত চন্দন সিং ও রবি

Published on: June 16, 2026
---Advertisement---

কলকাতা, ১৬ জুনঃ তৃণমূল নেতা ও বেলেঘাটা কেন্দ্রের বিধায়ক কুণাল ঘোষের উপর ডিম নিক্ষেপের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই মূল অভিযুক্ত-সহ দু’জনকে গ্রেপ্তার করেছে কালীঘাট থানার পুলিশ। ধৃতদের নাম চন্দন সিং ও রবি কয়াল। কুণাল ঘোষের দায়ের করা অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

সোমবার সন্ধ্যায় কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন থেকে বেরোনোর সময় এই হামলার ঘটনা ঘটে। অভিযোগ, এক যুবক আচমকা কুণাল ঘোষকে লক্ষ্য করে ডিম ছোড়ে। তিনি নিজেকে বাঁচানোর চেষ্টা করলেও ডিমটি তাঁর মাথায় গিয়ে লাগে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঘটনার পরই কালীঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন কুণাল ঘোষ। তদন্তে নেমে প্রথমে রবি কয়াল নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে মূল অভিযুক্ত চন্দন সিংয়ের সন্ধান শুরু হয়। মঙ্গলবার সকালে চন্দনকেও গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারির খবর প্রকাশ্যে আসার পর সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানান কুণাল ঘোষ। তিনি লেখেন, “আশঙ্কার বিষয় পুলিশ লঘু ধারা দিয়ে আজই জামিন করিয়ে দেবে। সিআইডির তল্লাশিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সাক্ষী হিসেবে যাওয়া এক দুষ্কৃতী তাঁর বাড়ির সামনেই হামলা করছে। এই অভিযোগেরও পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত।”

অন্যদিকে, গ্রেপ্তারের আগে অভিযুক্ত চন্দন সিং সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, “অনেক অন্যায় করেছে। এটা ওনার প্রাপ্য ছিল।” যদিও সেই মন্তব্যের কড়া জবাব দেন কুণাল ঘোষ। তাঁর প্রশ্ন ছিল, “কে অত্যাচার করেছে? আমি করেছি, না মমতাদি করেছেন? যদি কোনও অন্যায় হয়ে থাকে, তার বিচার আইন করবে। ব্যক্তিগত আক্রমণ কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।”

সাম্প্রতিক সময়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক ব্যক্তিত্বদের লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। কুণাল ঘোষের উপর হামলার ঘটনায় নতুন করে রাজনৈতিক উত্তাপ বাড়লেও পুলিশ জানিয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে এবং প্রয়োজন হলে আরও পদক্ষেপ করা হবে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment