আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

তৃণমূলের তহবিল মামলায় ইডির তলব প্রাক্তন সাংসদ শুভাশিস চক্রবর্তীকে

Published on: July 22, 2026
---Advertisement---

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: তৃণমূল কংগ্রেসের তহবিল সংক্রান্ত মামলার তদন্তে এ বার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির তলব পেলেন কালীঘাট তৃণমূলের কোষাধ্যক্ষ তথা প্রাক্তন রাজ্যসভার সাংসদ শুভাশিস চক্রবর্তী। চলতি সপ্তাহেই তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। সঙ্গে নিয়ে যেতে বলা হয়েছে দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্ত নথি। ইডি সূত্রের খবর, দলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের ‘সাইনিং অথরিটি’ বা স্বাক্ষরকারী হিসেবে তাঁর ভূমিকার কারণেই এই তলব।

বর্তমানে তৃণমূল কংগ্রেসের দুই শিবিরের মধ্যে দলের প্রতীক, সম্পত্তি এবং তহবিলের মালিকানা নিয়ে কলকাতা হাই কোর্টে আইনি লড়াই চলছে। সেই মামলার শুনানিতে সম্প্রতি দলের তহবিলে প্রায় ১৬৪ কোটি টাকার গরমিলের বিষয়টি সামনে আসে। এরপরই আর্থিক লেনদেনের উৎস ও হিসাবপত্র খতিয়ে দেখতে তদন্তে নামে ইডি। তদন্তের স্বার্থেই শুভাশিস চক্রবর্তীর কাছ থেকে ব্যাঙ্ক সংক্রান্ত নথি এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে চাইছে সংস্থা।

তবে ইডির ডাকে তিনি হাজিরা দেবেন কি না, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি শুভাশিস। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, বিষয়টি নিয়ে প্রথমে দলের নেতৃত্বের সঙ্গে আলোচনা করবেন। তারপরই পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন।

উল্লেখ্য, শুভাশিস চক্রবর্তীর আগে দলের কোষাধ্যক্ষ ছিলেন অরূপ বিশ্বাস। পরে তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগ দেওয়ার পর দলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন করেন। সেই পরিস্থিতিতে কালীঘাট শিবিরের তরফে কোষাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয় শুভাশিস চক্রবর্তীকে। বর্তমানে ওই তিনটি অ্যাকাউন্ট পরিচালনার স্বাক্ষরকারীও তিনিই।

গত মাসে তৃণমূলের তহবিল সংক্রান্ত তদন্তে ইডি আধিকারিকেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে গেলে শুভাশিস চক্রবর্তী সেখানে উপস্থিত ছিলেন। দলনেত্রী অনুপস্থিত থাকায় তদন্তকারীদের বাড়ির ভিতরে প্রবেশে আপত্তি জানান বলেও অভিযোগ ওঠে। রাজ্যে বিধানসভা নির্বাচনের পর তৃণমূলের সাংগঠনিক বিভাজন এবং তহবিলের মালিকানা নিয়ে রাজনৈতিক ও আইনি টানাপোড়েনের আবহে শুভাশিস চক্রবর্তীকে ইডির এই তলব নতুন করে তাৎপর্য তৈরি করেছে। তদন্তের পরবর্তী অগ্রগতির দিকে এখন নজর রাজনৈতিক মহলের।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment