আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

এসএসসি দুর্নীতি মামলায় পার্থ-অর্পিতাকে তলবের প্রস্তুতি ইডির, ১৬-১৮ মার্চ ডাকা হতে পারে

Published on: March 2, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ২ মার্চঃ এসএসসি দুর্নীতি মামলায় ফের তলবের মুখে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। দোলের পরেই দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে বলে ইডি সূত্রে খবর।

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। একই মামলায় গ্রেপ্তার করা হয় অর্পিতা মুখোপাধ্যায়কেও। বর্তমানে দু’জনেই জামিনে মুক্ত। এই মামলার তদন্ত করছে সিবিআই ও ইডি। পাশাপাশি এসএসসি দুর্নীতির পৃথক তদন্তও চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

তদন্তকারী সূত্রে জানা গিয়েছে, এসএসসি সংক্রান্ত তদন্তে বেশ কিছু ক্ষেত্রে পার্থ ও অর্পিতার নাম উঠে এসেছে। সেই সূত্র ধরেই তাঁদের জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই এই মামলায় চার্জশিট জমা পড়েছে বলে জানা গিয়েছে।

কবে তলব করা হবে? ইডি সূত্রে প্রাথমিক খবর, আগামী ১৬ থেকে ১৮ মার্চের মধ্যে দু’জনকে ডাকা হতে পারে। তাঁদের আলাদা আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করে তথ্য সংগ্রহ করতে চাইছেন তদন্তকারীরা। তদন্তে আর্থিক লেনদেন ও নিয়োগ সংক্রান্ত নথি খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, এর আগে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অর্পিতার ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধারের অভিযোগ সামনে আসে, যা নিয়ে দেশজুড়ে চাঞ্চল্য ছড়ায়।

দোলের ছুটির আবহ কাটতেই এই তলব ঘিরে আবারও সরগরম হতে চলেছে রাজ্য রাজনীতি। তদন্ত কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment