আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

সোনা পাপ্পু মামলায় শহরজুড়ে ইডির অভিযান, কসবা-চক্রবেড়িয়া-রয়েড স্ট্রিটে তল্লাশি

Published on: May 22, 2026
---Advertisement---

কলকাতা, ২২ মেঃ সোনা পাপ্পু জমি দুর্নীতি মামলায় শুক্রবার সকাল থেকেই কলকাতা ও মুর্শিদাবাদ জুড়ে একাধিক জায়গায় অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কসবা, চক্রবেড়িয়া ও রয়েড স্ট্রিট-সহ শহরের বিভিন্ন এলাকায় তল্লাশি চালান তদন্তকারীরা। একইসঙ্গে প্রাক্তন কলকাতা পুলিশ ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসের মুর্শিদাবাদের কান্দির পৈত্রিক বাড়িতেও অভিযান চালানো হয়।

ইডি সূত্রে খবর, এই মামলায় গ্রেপ্তার হওয়া সোনা পাপ্পু ও প্রাক্তন ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য হাতে এসেছে। সেই সূত্র ধরেই শুক্রবারের এই অভিযান। ভবানীপুরের চক্রবেড়িয়ায় এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালান আধিকারিকরা। ওই ব্যবসায়ী সোনা পাপ্পুর ঘনিষ্ঠ বলেই জানা গিয়েছে। জোর করে জমি দখল ও বেআইনি আর্থিক লেনদেনের সঙ্গে তাঁর কোনও যোগ রয়েছে কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

অন্যদিকে রয়েড স্ট্রিটের একটি হোটেলেও অভিযান চালায় ইডি। হোটেলের ম্যানেজারের সঙ্গে কথা বলার পর শুরু হয় তল্লাশি। হোটেলের মালিককেও ডেকে পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। পাশাপাশি কসবায় পুলিশের সাব-ইন্সপেক্টর রুহুল আমিন আলির বাড়িতেও হানা দেন তদন্তকারীরা। তিনি পুলিশ ওয়েলফেয়ার কমিটির প্রাক্তন কর্মকর্তা এবং শান্তনু সিনহা বিশ্বাসের ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। এছাড়াও ডিসিপির স্ত্রীর ব্যবসায়িক অংশীদার হিসেবেও তাঁর নাম উঠে এসেছে।

এদিকে মুর্শিদাবাদের কান্দিতে শান্তনু সিনহা বিশ্বাসের পৈত্রিক বাড়িতে পৌঁছে প্রায় দু’ঘণ্টা অপেক্ষা করেন ইডি আধিকারিকরা। বাড়িটি দীর্ঘদিন তালাবন্ধ থাকায় পরে তালা ভেঙে ভিতরে প্রবেশ করেন তাঁরা। সেখানে তল্লাশি অভিযান এখনও চলছে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, জোর করে জমি দখল, অবৈধ নির্মাণ ও আর্থিক তছরুপের অভিযোগে আগেই গ্রেপ্তার হয়েছে কসবার পরিচিত নাম সোনা পাপ্পু। এই মামলায় তদন্ত আরও গভীর হচ্ছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment