কোচবিহার, ২৮ মেঃ বলিউড অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী বৃহস্পতিবার কোচবিহারে এসে সার্কিট হাউসে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক সহ জেলার একাধিক উচ্চপদস্থ আধিকারিক।
সূত্রের খবর, এদিনের বৈঠকে ক্যান্সার নার্সিংহোম গড়ে তোলার সম্ভাবনা সহ জেলার স্বাস্থ্য পরিষেবা উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি সাধারণ মানুষে র চিকিৎসা পরিষেবা আরও সহজলভ্য করে তোলা এবং আধুনিক পরিকাঠামো গড়ে তোলার বিষয়েও মতবিনিময় করা হয়।
জানা গিয়েছে, জেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়েও প্রশাসনের সঙ্গে আলোচনা করেন মিঠুন চক্রবর্তী। বৈঠক শেষে যদিও তিনি সংবাদমাধ্যমের সামনে বিস্তারিত কিছু জানাননি, তবে এই বৈঠককে ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে যথেষ্ট জল্পনা তৈরি হয়েছে।
এদিন সার্কিট হাউস চত্বরে অভিনেতাকে একঝলক দেখতে বহু মানুষের ভিড় লক্ষ্য করা যায়।





