কোচবিহার, ৩১ ডিসেম্বর : কোচবিহার জেলার ভারত–বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। বাংলাদেশে লাগাতার অশান্তির জেরে সীমান্তে এই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা বলেই অনুমান করা হচ্ছে।সিতাই ব্লকের অন্তর্গত সিতাই আদাবাড়ী থেকে সাগরদীঘি যাওয়া ওয়াই চ্যানেল রাস্তায় শুরু হয়েছে বিশেষ ড্রাগন নাকা চেকিং অভিযান।
এই নাকা চেকিং অভিযানে নেতৃত্ব দিচ্ছেন সিতাই থানার পুলিশ ও ট্রাফিক বিভাগের অফিসার শ্যামল রায়। সীমান্তবর্তী এলাকায় যেকোনো ধরনের অবৈধ কার্যকলাপ,চোরাচালান,বেআইনি অনুপ্রবেশ ও সন্দেহজনক যান চলাচল রুখতেই এই কড়া নজরদারি চালানো হচ্ছে।
নাকা চেকিং চলাকালীন প্রতিটি যানবাহন থামিয়ে কাগজপত্র পরীক্ষা করা হচ্ছে এবং যাত্রীদের পরিচয় যাচাই করা হচ্ছে।পুলিশের এই তৎপরতায় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা অনেকটাই শক্তিশালী হয়েছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।প্রশাসনের তরফে জানানো হয়েছে, সীমান্তবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের অভিযান আগামী দিনেও নিয়মিতভাবে চালানো।





