আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

যোগীর রাজ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ, বাদ পড়ল প্রায় ২.৮৯ কোটি নাম

Published on: January 6, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ৬ জানুয়ারিঃ মঙ্গলবার উত্তরপ্রদেশের খসড়া ভোটার তালিকা প্রকাশ করল ভারতের নির্বাচন কমিশন। বিশেষ ভোটার তালিকা সংশোধনের (এসআইআর) এনুমারেশন পর্ব শেষ হওয়ার পর এই খসড়া তালিকা প্রকাশিত হয়। তালিকা প্রকাশ হতেই চাঞ্চল্য ছড়িয়েছে, কারণ রাজ্যের প্রায় ২.৮৯ কোটি ভোটারের নাম এবার তালিকা থেকে বাদ গিয়েছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এর আগে উত্তরপ্রদেশে মোট ভোটার ছিলেন ১৫.৪৪ কোটি। নতুন খসড়া তালিকায় সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ১২.৫৫ কোটিতে। অর্থাৎ মোট ভোটারের প্রায় ১৮.৭ শতাংশ নাম বাদ পড়েছে। সহজ কথায়, প্রতি পাঁচজন ভোটারের মধ্যে একজনের নাম আর খসড়া তালিকায় নেই।

উত্তরপ্রদেশের মুখ্য নির্বাচনী অফিসার নবদীপ রিনোয়া জানান, নির্ধারিত সময়ের মধ্যে ১৫,৪৪,৩০,০৯২ জন ভোটারের মধ্যে ১২,৫৫,৫৬,০২৫ জন এনুমারেশন ফর্ম পূরণ করে জমা দিয়েছেন। তাঁর দাবি, বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণ থেকেই বোঝা যায় কীভাবে উৎসাহের সঙ্গে এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

নির্বাচন দফতরের বিবৃতি অনুযায়ী, বাদ পড়া ভোটারদের মধ্যে প্রায় ৪৬.২৩ লক্ষ (২.৯৯ শতাংশ) ভোটার মৃত, ২.১৭ কোটি (১৪.০৬ শতাংশ) রাজ্যের বাইরে চলে গিয়েছেন এবং ২৫.৪৬ লক্ষ (১.৬৫ শতাংশ) ভোটারের নাম ডুপ্লিকেট হিসেবে চিহ্নিত হয়েছে। তবে কমিশন জানিয়েছে, প্রকৃত ভোটারদের নাম পুনরায় তালিকাভুক্ত করার সুযোগ রয়েছে। দাবি ও আপত্তি জানানোর সময়সীমা রাখা হয়েছে ৬ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। এই ক্ষেত্রে ফর্ম-৬ পূরণ করতে হবে।

উল্লেখযোগ্যভাবে, সম্প্রতি তামিলনাড়ু, গুজরাত ও অসমেও বিশেষ ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সেখানে তামিলনাড়ুতে ৯৭ লক্ষ, গুজরাতে ৭৪ লক্ষ এবং অসমে ১০.৫৬ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে।

কমিশনের তথ্য অনুযায়ী, উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি ভোটার কমেছে রাজধানী লখনউয়ে। সেখানে ভোটার সংখ্যা প্রায় ৩০ শতাংশ কমেছে। একইভাবে ললিতপুর জেলাতেও প্রায় ১০ শতাংশ ভোটার হ্রাস পেয়েছে। এই বিপুল ছাঁটাই ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment