আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

পুজোর আগে ‘ডবল সুখবর’ সরকারি কর্মীদের! ১৫ অক্টোবরেই বেতন-পেনশন, সঙ্গে বাড়তি ডিএ

Published on: September 23, 2026
---Advertisement---

কলকাতা, ২৩ সেপ্টেম্বরঃ পুজোর বাজারে হাত খরচ বাড়বে। কেনাকাটা, ঘোরাঘুরি, উৎসবের প্রস্তুতি সব মিলিয়ে অক্টোবরের হিসাবও তাই একটু অন্য রকম। সেই কথা মাথায় রেখেই সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের জন্য বড় ঘোষণা রাজ্য সরকারের। মাসের শেষ দিন নয়, পুজোর আগেই হাতে চলে আসবে অক্টোবরের বেতন ও পেনশন। অর্থ দফতরের নির্দেশিকা অনুযায়ী, আগামী ১৫ অক্টোবরই বেতন-পেনশন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

অর্থাৎ, সাধারণ নিয়মে যেখানে মাসের শেষে বেতন বা পেনশন মেলে, সেখানে এবার প্রায় ১৫ দিন আগেই অ্যাকাউন্টে টাকা ঢোকার কথা। পুজোর দীর্ঘ ছুটি শুরুর আগেই যাতে সরকারি কর্মী এবং পেনশনভোগীদের হাতে প্রয়োজনীয় অর্থ থাকে, সেই লক্ষ্যেই এই সিদ্ধান্ত বলে সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে।

আর শুধু অগ্রিম বেতন-পেনশন নয়, অক্টোবরের সঙ্গে জুড়ছে বর্ধিত মহার্ঘ ভাতাও। রাজ্য বাজেটে ২০ শতাংশ ডিএ দেওয়ার ঘোষণা হয়েছিল। পরবর্তী অর্থ দফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১ অক্টোবর ২০২৬ থেকে রাজ্য সরকারি কর্মীদের ডিএ ৩৮ শতাংশ হারে কার্যকর হবে। একই সঙ্গে পেনশনভোগীদের জন্যও মহার্ঘ ত্রাণের হার বাড়ানোর কথা বলা হয়েছে।

ফলে সেপ্টেম্বরের বেতন স্বাভাবিক সময়েই মিলবে। তার পরেই অক্টোবরের বেতন ১৫ অক্টোবর। সেই টাকার সঙ্গেই কার্যকর হবে বর্ধিত ডিএ। সরকারি ও সরকারপোষিত কর্মী, পেনশনভোগীদের কাছে উৎসবের আগে এই বাড়তি অর্থ স্বাভাবিক ভাবেই গুরুত্বপূর্ণ।

তবে বর্ধিত ডিএ-র হিসাব নির্ভর করবে সংশ্লিষ্ট কর্মী বা পেনশনভোগীর বেসিক বেতন বা পেনশনের উপর। অর্থাৎ সবার হাতে বাড়তি টাকার অঙ্ক এক হবে না।

পুজোর আগে একদিকে দীর্ঘ ছুটি, অন্য দিকে বাজারে বাড়তি খরচ। তার মধ্যেই অগ্রিম বেতন-পেনশন এবং বর্ধিত ডিএ দুইয়ের ঘোষণা সরকারি কর্মী মহলে বাড়তি স্বস্তি তৈরি করেছে। এখন নজর ১৫ অক্টোবরের দিকে, যেদিন পুজোর আবহে একসঙ্গে ঢুকবে অক্টোবরের বেতন বা পেনশন এবং বর্ধিত মহার্ঘ ভাতার সুবিধা।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

বালিগঞ্জ-নিউ আলিপুরে ইডির হানা, বিদেশি মুদ্রা লেনদেনে বড়সড় আর্থিক অনিয়মের অভিযোগ

‘সবকিছুর একটা সীমা থাকা উচিত’, হুমায়ুন-সায়ন কাণ্ডে মুখ খুললেন দিলীপ, ‘রাজনীতিতে এই সংস্কৃতি বন্ধ হোক’

লক্ষ্মীবারে বাংলার শিল্পে ‘আদানি’ বার্তা? শুভেন্দুর সঙ্গে বৈঠকে গৌতম, নজর বিনিয়োগের দিকে

‘জন্মের আগেই মাধ্যমিক?’ হাসিরানির হলফনামা ঘিরে বিতর্ক, হাই কোর্টে কংগ্রেস

৩.১০ লক্ষ নিষিদ্ধ কাফ সিরাপ, ইকো পার্কে বুলডোজার চালালেন শুভেন্দু! ‘নেশামুক্ত বাংলা’ গড়ার বার্তা মুখ্যমন্ত্রীর

পাঁচ মাস ধরে ভাতা বকেয়া, মিলছে মাত্র এক-চতুর্থাংশ! শিলিগুড়ি পুরসভায় বিক্ষোভ মিড-ডে মিল সহায়িকাদের

Leave a Comment