আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

শেষ প্রচারের দিনে ‘অন্নপূর্ণা’ ফর্ম বিলি, উত্তরপাড়ায় বিজেপি কর্মীদের গণধোলাই

Published on: April 27, 2026
---Advertisement---

উত্তরপাড়া, ২৭ এপ্রিলঃ দ্বিতীয় দফার ভোটের আগে শেষ প্রচারের দিনে উত্তরপাড়ার সুকান্তনগর এলাকায় তীব্র উত্তেজনা ছড়াল ‘অন্নপূর্ণা যোজনা’কে কেন্দ্র করে। অভিযোগ, নির্বাচনের একদিন আগে বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের ফর্ম ফিলআপ করানো হচ্ছিল, যা ঘিরে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে উত্তরপাড়া পুরসভার ৪ নম্বর ওয়ার্ডে কয়েকজন বিজেপি কর্মী বাড়ি বাড়ি ঘুরে মহিলাদের ‘অন্নপূর্ণা যোজনা’র ফর্ম পূরণ করাচ্ছিলেন। অভিযোগ, এই কাজে নেতৃত্ব দিচ্ছিলেন স্থানীয় বিজেপি নেতা কালু কুন্ডু। বিষয়টি নিয়ে সন্দেহ হওয়ায় স্থানীয় বাসিন্দারা তাঁদের হাতেনাতে ধরে ফেলেন। এরপরই শুরু হয় বচসা, যা পরে মারধরের ঘটনায় রূপ নেয়।

অভিযোগ উঠেছে, আদর্শ নির্বাচনী বিধি লঙ্ঘন করে ভোটের আগে মহিলাদের প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছিল। এমনকি, ফর্ম পূরণের বিনিময়ে ৩ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হচ্ছিল বলে দাবি স্থানীয়দের। ঘটনাটির একটি ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় উত্তেজনা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলের অভিযোগ, বিজেপি ভোটের আগে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। যদিও বিজেপির তরফে এখনও এই অভিযোগ নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, বিজেপি ক্ষমতায় এলে ‘অন্নপূর্ণা যোজনা’র আওতায় মহিলাদের আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তবে ভোটের মুখে এই ধরনের কার্যকলাপ নিয়ে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment