আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

কোচবিহার পৌরসভার নতুন চেয়ারম্যান হলেন দিলীপ সাহা, নতুন বোর্ড মানুষের প্রত্যাশা পূরণ করবে জানালেন অভিজিৎ দে ভৌমিক

Published on: January 21, 2026
---Advertisement---

কোচবিহার, ২১ জানুয়ারি : কোচবিহার পৌরসভার নতুন চেয়ারম্যান হলেন দিলীপ সাহা। কোচবিহার পৌরসভা পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। বাম জমানায় প্রথম কাউন্সিলর হন তিনি।তারপর থেকে একাধিকবার জিতে ওয়ার্ড ধরে রেখেছেন। সেই দিলীপ সাহা আজ পৌরসভার নতুন চেয়ারম্যান হলেন।

গত ১১ ই জানুয়ারি পৌরসভার পৌরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা  দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঘোষ।গত ১৩ই জানুয়ারি পৌরসভার বোর্ড মিটিং শেষে সাত দিনের জন্য চেয়ারম্যান পদের দায়িত্ব গ্রহণ করেছিলেন ভাইস চেয়ারম্যান আমিনা আহমেদ।সাত দিন পর অর্থাৎ আজ ২১ শে জানুয়ারি  পুনরায় কোচবিহার পৌরসভায় বসে বোর্ড মিটিং।

সকল কাউন্সিলরদের মত অনুসারে নতুন চেয়ারম্যান হলেন কোচবিহার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ সাহা।তাকে সংবর্ধনা জানালেন কোচবিহার পৌরসভার সকল কাউন্সিলরগণ। জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাউন্সিলর অভিজিৎ দে ভৌমিক নিজেও এদিন পৌরসভায় ছিলেন। কোচবিহার বাসীর প্রত্যাশা পূরণে কাজ করার কথা বলেন অভিজিৎ বাবু।

তিনি বলেন, দলের নির্দেশে দিলীপ সাহা কে দায়িত্ব দেওয়া হয়েছে।নতুন বোর্ড মানুষের প্রত্যাশা পূরণ করবে জানান অভিজিৎ দে ভৌমিক।

সাত দিনের মধ্যে ব্যবসায়ী সমিতির সঙ্গে জটিলতা মিটবে বলে জানান তিনি। বাসিন্দাদের সঙ্গে ট্যাক্স সংক্রান্ত অভিযোগ নিয়েও যে মতানৈক্য হচ্ছিল সেটাও থাকবেনা।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment