আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

রেললাইনে শাবকসহ হেঁটে যাচ্ছিল হাতি দ্রুত ব্রেক কষে প্রাণ বাঁচালেন ডেমু ট্রেনের চালক

Published on: December 14, 2025
---Advertisement---

জলপাইগুড়ি, ১৪ ডিসেম্বর : রেল লাইনে শাবকসহ হাতির চলাচলের ঘটনায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল মা হাতি ও শাবক। শনিবার গভীর রাতে ধুবুড়ি–শিলিগুড়ি ডেমু ট্রেনের চালক গুলমা ও সেবক স্টেশনের মাঝামাঝি রেললাইনে শাবকসহ একটি হাতিকে হেঁটে যেতে দেখে তৎক্ষণাৎ জরুরি ব্রেক কষেন।

চালকের তৎপরতায় নিয়ন্ত্রণে আসে ট্রেনের গতি এবং অল্পের জন্য এড়ানো যায় এক ভয়াবহ দুর্ঘটনা। ট্রেন থামতেই নিরাপদে রেললাইন পার হয়ে জঙ্গলের দিকে চলে যায় মা হাতি ও শাবকটি।এই ঘটনায় ফের একবার প্রশংসিত হল ট্রেন চালকের মানবিকতা ও সচেতনতা।

পাশাপাশি বনাঞ্চল সংলগ্ন রেলপথে বন্যপ্রাণীর চলাচল নিয়ে নতুন করে উদ্বেগ বাড়ছে। স্থানীয়দের দাবি, এই ধরনের এলাকায় ট্রেনের গতি নিয়ন্ত্রণ ও পর্যাপ্ত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া জরুরি।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment