মাথাভাঙা, ৩০ ডিসেম্বরঃ বিজেপি বিধায়ক অসীম সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের থানায়। মঙ্গলবার মাথাভাঙ্গা থানায় এই অভিযোগ দায়ের করা হয়।অভিযোগ দায়ের করেন মাথাভাঙ্গা ইসলামিক প্রতিবাদী মঞ্চের সদস্যরা।
জানা গেছে হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার সম্প্রতি কোরান নিয়ে একটি মন্তব্য করেন আর সেই মন্তব্যের প্রতিবাদেই এদিনের এই অভিযোগ দায়ের।
এদিনের এই অভিযোগ দায়ের বিষয়ে আব্দুল কায়েম মিয়া বলেন নদিয়া জেলার হরিণঘাটা বিধানসভার বিজেপি বিধায়ক অসীম সরকার সম্প্রতি কোরান শরীফ নিয়ে কুরুচিকর মন্তব্য করেন তার প্রতিবাদেই এদিনের এই অভিযোগ দায়ের যাতে পশ্চিম বাংলার সম্প্রীতি বজায় থাকে।
তিনি আরও বলেন অবিলম্বে বিজেপি বিধায়ক অসীম সরকার তার মন্তব্যের কারণে ক্ষমা চাক নয়তো পুলিশ তাকে গ্রেফতার করুক এমনটাও দাবি তাদের।





