আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

দেবীবাড়ি ময়দানে দিবা-রাত্রি ম্যারাথন ফুটবল, উৎসাহে মাতল ক্রীড়াপ্রেমীরা

Published on: August 16, 2026
---Advertisement---

কোচবিহার, ১৬ আগস্টঃ ফুটবলের টানে জমজমাট কোচবিহারের দেবীবাড়ি ময়দান। ডিএনপি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সেখানে অনুষ্ঠিত হল এক দিবসীয় দিবা-রাত্রি ম্যারাথন ফুটবল টুর্নামেন্ট। সকাল থেকে রাত খেলা ঘিরে মাঠে ছিল ক্রীড়াপ্রেমীদের ভিড়। ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন বহু স্থানীয় বাসিন্দাও।

টুর্নামেন্ট উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার স্পিকার তথা দক্ষিণ কোচবিহার বিধানসভা কেন্দ্রের বিধায়ক রথীন্দ্র বোস। ছিলেন বিশিষ্ট সমাজসেবী বিরাজ বোস, মৌসুমি বারাল-সহ অন্যান্য বিশিষ্টজনেরা। অতিথিরা খেলোয়াড়দের সঙ্গে কথা বলেন এবং তাঁদের উৎসাহিত করেন।

দিবা-রাত্রি এই ফুটবল প্রতিযোগিতাকে ঘিরে সকাল থেকেই দেবীবাড়ি ময়দানে তৈরি হয় উৎসবের আবহ। মাঠে একের পর এক ম্যাচ ঘিরে উত্তেজনা বাড়তে থাকে। সন্ধ্যার পর আলোয় সেজে ওঠে মাঠ। গ্যালারি এবং মাঠের আশপাশে জমে ওঠে দর্শকদের ভিড়।

উদ্যোক্তাদের দাবি, স্থানীয় খেলোয়াড়দের প্রতিভা তুলে ধরার পাশাপাশি তরুণ প্রজন্মকে খেলাধুলোর প্রতি উৎসাহিত করাই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য। টুর্নামেন্ট ঘিরে ক্রীড়াপ্রেমীদের উৎসাহে খুশি আয়োজকেরাও। তাঁদের আশা, আগামী দিনেও এই ধরনের প্রতিযোগিতা আরও বড় পরিসরে আয়োজন করা হবে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment