আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

রেজিনগর ভোটের আগে হুমায়ুনের দলে ধরপাকড়, এক রাতে গ্রেফতার ৪ নেতা ও নির্দল প্রার্থী! ‘পুলিশ একপেশে’, অভিযোগ বিধায়কের

Published on: September 20, 2026
---Advertisement---

বহরমপুর, ২০ সেপ্টেম্বরঃ ভোট যত এগোচ্ছে, রেজিনগরে ততই বাড়ছে উত্তাপ। উপনির্বাচনের আগে শনিবার বিকেল থেকে রবিবার ভোর এক রাতের পুলিশি অভিযানে হুমায়ুন কবীরের আম জনতা উন্নয়ন পার্টির চার শীর্ষ পদাধিকারী এবং দলের এক নির্দল প্রার্থী গ্রেফতার হয়েছেন। একসঙ্গে পাঁচ জনের গ্রেফতারিকে ঘিরে মুর্শিদাবাদের রাজনীতিতে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে।

পুলিশ সূত্রে খবর, শনিবার বিকেলে প্রথমে নওদা থানার পুলিশ গ্রেফতার করে নওদা ব্লক সভাপতি তথা রেজিনগরের নির্দল প্রার্থী সাইফুল ইসলামকে। রবিবার তাঁকে বহরমপুর আদালতে পেশ করে ১৪ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়।

এর পর রাতভর অভিযান চলে রেজিনগর এবং শক্তিপুর থানা এলাকায়। রেজিনগর থানার পুলিশ গ্রেফতার করে মঞ্জুর রহমান ওরফে লেবু, হক মল্লিক এবং আব্দুল আলিমকে। মঞ্জুর বেলডাঙা-২ পঞ্চায়েত সমিতির সদস্যার স্বামী এবং দলের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন বলে দাবি হুমায়ুনের। হক রেজিনগর ব্লকের সহ-সভাপতি এবং একাধিক অঞ্চলের দায়িত্বে রয়েছেন। আব্দুল আলিম দাদপুর অঞ্চল সভাপতি বলে জানিয়েছেন বিধায়ক।

অন্য দিকে শক্তিপুর থানার পুলিশ মিঞাগ্রাম থেকে গ্রেফতার করেছে মহম্মদ নাসিম শেখকে। হুমায়ুনের দাবি, নাসিম তাঁর দূর সম্পর্কের আত্মীয় এবং প্রাক্তন সেনাকর্মী। বর্তমানে ব্যবসার সঙ্গে যুক্ত তাঁকে ‘ফাঁসানো’ হয়েছে বলেই দাবি বিধায়কের। তবে পুলিশের অভিযোগ, শক্তিপুরে হুমায়ুনের একটি সভায় পুলিশকে হুমকি এবং ঘৃণাভাষণের অভিযোগ উঠেছিল। সেই সভায় নাসিম অর্থ জুগিয়েছিলেন বলে পুলিশের দাবি।

গ্রেফতারি নিয়ে সরব হুমায়ুন। তাঁর অভিযোগ, পুলিশ একপেশে ভাবে তাঁর দলের কর্মীদের বিরুদ্ধে পদক্ষেপ করছে। নির্বাচন কমিশনে বারবার অভিযোগ জানিয়েও লাভ হয়নি বলে দাবি তাঁর। রেজিনগর, শক্তিপুর, বেলডাঙা এবং হরিহরপাড়া থানার আধিকারিকদের বদলি না হলে নিরপেক্ষ ভোট সম্ভব নয় বলেও দাবি করেছেন তিনি।

বিজেপি অবশ্য সেই অভিযোগ মানতে নারাজ। দলের বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি মলয় মহাজনের বক্তব্য, পুলিশ আইন মেনেই কাজ করছে। হুমায়ুনের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের কথাও তুলে ধরেছেন তিনি।

তবে গ্রেফতারির মধ্যেও ভোটের ময়দান ছাড়ার প্রশ্ন নেই বলে স্পষ্ট করেছেন হুমায়ুন। তাঁর দাবি, তিনি এবং তাঁর ছেলে তথা রেজিনগরের প্রার্থী গোলাম নবী আজাদ রবিন লড়াই চালিয়ে যাবেন। ফলে উপনির্বাচনের আগে রেজিনগরে এখন নজর শুধু ভোটের অঙ্কে নয় রাজনৈতিক সংঘাত, পুলিশি অভিযান এবং নিরপেক্ষ ভোটের দাবিকে ঘিরেও।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

মুখ্যমন্ত্রীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ‘কুরুচিকর’ পোস্টের অভিযোগ, গোঘাটে গ্রেফতার তৃণমূল নেতা

স্টলে মহিলাদের হাতের কাজ, মঞ্চে দুই জেলার উন্নয়নের খতিয়ান! কোচবিহারে দিলীপের ‘রুরাল রিভিউ’

মমতাকে হারানোর ছক ক্যামাক স্ট্রিটে? ‘১৪ জনের তালিকায় প্রথম নাম দিদির’, বিস্ফোরক দাবি ঋতব্রতর

যাদবপুরে মলয় মজুমদারের বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ, কাঠগড়ায় বিজেপি! পালটা ‘জনরোষ’-এর দাবি

‘এত দ্রুত তদন্তই সন্দেহের’, ২১ বছরের পুরনো মামলায় সিবিআইকে ফের ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

SIR-এর জালে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তও, নোটিস কেজরিওয়াল ও পরিবারের পাঁচজনকে! দিল্লিতে ভোটার তালিকা ঘিরে নতুন বিতর্ক

Leave a Comment