কোচবিহার, ২৩ ডিসেম্বর : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রাজ্যে নানা প্রকল্প পরিষেবা চালু হয়েছে।কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী, লক্ষীর ভান্ডার, স্বাস্থ্য সাথী, মানবিক ভাতা, বার্ধক্য ভাতা, খাদ্য সাথী, দুয়ারে রেশন সহ অসংখ্য প্রকল্পের পরিসেবা পাচ্ছেন রাজ্যবাসী।
চিকিৎসা থেকে শিক্ষা, যোগাযোগ থেকে পরিষেবা নানা ক্ষেত্রে উন্নয়নের জোয়ার এসেছে। সেসব খতিয়ান পাঁচালী সুরে পৌঁছে দিতে উদ্যোগী হয়েছে দল।মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও নানা কর্মসূচি নেওয়া হয়েছে। দলের উদ্যোগে উন্নয়নের পাঁচালীর যে কর্মসূচি নেওয়া হয়েছে সেই বিষয়ে হ্যান্ড মাইক,পাঁচালীর বই,মাদুর বিভিন্ন ব্লকের কর্মীদের মধ্যে আজ বিলি করা হয়।
তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক উপস্থিত ছিলেন। এছাড়াও মহিলা নেত্রী শুচিস্মিতা দেবশর্মা, চন্দনা দে ভৌমিক প্রমুখ উপস্থিত ছিলেন।উল্লেখ্য বিখ্যাত সঙ্গীতশিল্পী ইমন অনেকটা কীর্তনের সুরে ওই উন্নয়নের খতিয়ান তুলে ধরেছেন।





